সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিখ্যাত টাঙ্গুয়া হাওরসহ বিভিন্ন
পর্যটন কেন্দ্র ঘিরে পর্যটকদের নিরাপত্তা, পরিবেশ রক্ষা এবং নৌদুর্ঘটনা প্রতিরোধে
১৭ দফা নির্দেশনা জারি করেছে মধ্যনগর থানা।
থানার অফিসার ইনচার্জ মো. মনিবুর রহমানের নেতৃত্বে এ নির্দেশনাগুলো
দেওয়া হয়েছে।
গ্রীষ্মের ছুটিতে এবং বর্ষায় টাঙ্গুয়া হাওরে বিপুল সংখ্যক পর্যটক ভিড়
জমান। এ সময়ে নৌযান চলাচলে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। এসব রোধে এই
নির্দেশনাগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো হলো—
- ধারণক্ষমতার
বেশি যাত্রী পরিবহন নিষেধ।
- লাইফ
জ্যাকেট ছাড়া হাওরে নামা যাবে না।
- প্রত্যেক
নৌযানকে যাত্রার অন্তত ৬ ঘণ্টা আগে থানায় ফরম পূরণ করে তথ্য দিতে হবে
(মোবাইল: ০১৩২০-১২১০৫৫) ।
- ময়লা
ফেলার জন্য ডাস্টবিনের ব্যবস্থা এবং নির্ধারিত স্থানের বাইরে আবর্জনা
নিষিদ্ধ।
- উচ্চ
শব্দে মাইক বা গান নিষিদ্ধ, বিশেষত স্থলভাগের কাছে।
- নৌযানে
অগ্নিনির্বাপক যন্ত্র ও বাড়তি ইঞ্জিন রাখতে হবে।
- শিশুদের
প্রতি বাড়তি নজরদারির আহ্বান।
নৌযানে বৈদ্যুতিক ব্যবস্থা, রান্নার জ্বালানি ও লাইসেন্স সংক্রান্ত
বিষয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে। পাশাপাশি রেডিওর মাধ্যমে আবহাওয়ার খোঁজ রাখার
নির্দেশনাও রয়েছে।
ওসি মনিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা এবং হাওরের পরিবেশ
রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। নির্দেশনা লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গুয়া হাওরে নিরাপদ ভ্রমণে জরুরি নির্দেশনা
টাঙ্গুয়া হাওরে নিরাপদ ভ্রমণে জরুরি নির্দেশনা
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিখ্যাত টাঙ্গুয়া হাওরসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘিরে পর্যটকদের নিরাপত্তা, পরিবেশ রক্ষা এবং নৌদুর্ঘটনা প্রতিরোধে ১৭ দফা নির্দেশনা জারি করেছে মধ্যনগর থানা।থানার অফিসার ইনচার্জ মো. মনিবুর রহমানের নেতৃত্বে এ নির্দেশনাগুলো দেওয়া হয়েছে।গ্রীষ্মের ছুটিতে এবং বর্ষায় টাঙ্গুয়া হাওরে বিপুল সংখ্যক পর্যটক ভিড় জমান। এ সময়ে নৌযান চলাচলে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। এসব রোধে এই নির্দেশনাগুলো
কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো হলো— ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন নিষেধ। লাইফ জ্যাকেট ছাড়া হাওরে নামা যাবে না। প্রত্যেক নৌযানকে যাত্রার অন্তত ৬ ঘণ্টা আগে থানায় ফরম পূরণ করে তথ্য দিতে হবে (মোবাইল: ০১৩২০-১২১০৫৫) । ময়লা ফেলার জন্য ডাস্টবিনের ব্যবস্থা এবং নির্ধারিত স্থানের বাইরে আবর্জনা নিষিদ্ধ। উচ্চ শব্দে মাইক বা গান নিষিদ্ধ, বিশেষত স্থলভাগের
কাছে। নৌযানে অগ্নিনির্বাপক যন্ত্র ও বাড়তি ইঞ্জিন রাখতে হবে। শিশুদের প্রতি বাড়তি নজরদারির আহ্বান। নৌযানে বৈদ্যুতিক ব্যবস্থা, রান্নার জ্বালানি ও লাইসেন্স সংক্রান্ত বিষয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে। পাশাপাশি রেডিওর মাধ্যমে আবহাওয়ার খোঁজ রাখার নির্দেশনাও রয়েছে। ওসি মনিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা এবং হাওরের পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। নির্দেশনা লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত