শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি তারেক রহমান লন্ডন বসে বিএনপিকে ক্ষমতায় নিতে পারবেন না!

তারেক রহমান লন্ডন বসে বিএনপিকে ক্ষমতায় নিতে পারবেন না!

পলাশ রহমান, সিনিয়র সাংবাদিক :

সোহাগকে হত্যা করা হয়েছে ইতিহাসের জঘন্যতম নৃশংসভাবে। বিএনপি এই হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে দল থেকে বহিষ্কার করেছে। দলের শীর্ষ নেতা তারেক রহমান বলেছেন, দেশে তো সরকার আছে, প্রশাসন আছে, তারা কেনো ব্যবস্থা নিচ্ছে না?


বিএনপি দাবি করছে, তারা আইন প্রয়োগে কোনো বাধা সৃষ্টি করছে না। অন্যান্য সিনিয়র নেতারাও একই ধরনের বক্তব্য দিয়েছেন।


এর আগেও, বিএনপি নানা অপরাধে জড়িত নেতাকর্মীদের বহিষ্কার করেছে। হুঁশিয়ারি দিয়েছে, কিন্তু কিছুতে কিছু হয়নি, হচ্ছে না। পরিস্থিতি আরো বেশি খারাপের দিকে যাচ্ছে। অপরাধ বেড়েছে, নৃশংসতা বেড়েছে। এর অর্থ হলো, বিএনপি'র বহিষ্কার বা হুঁশিয়ারি কাজ করছে না।


কেনো বিএনপি দলের শৃঙ্খলা ধরে রাখতে পারছে না? ঘাটতি কোথায়?


ফ্যাসিনার আমলে বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি। তখন অপকর্ম করার সুযোগ ছিলো না। কিন্তু বর্তমান বাস্তবতা ভিন্ন। দীর্ঘদিনের দমন-পীড়নের পর নেতাকর্মীরা সুযোগ পেয়ে অনেকেই লাগামহীন হয়ে পড়েছে। সুবিধাবাদীরা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এই অবস্থার পেছনে সবচেয়ে বড় কারণ, বিএনপিতে কার্যকর নেতৃত্বের অভাব।


সরকারের ব্যর্থতা তুলে ধরলেই বিএনপি দায়মুক্ত হবে না। জনগণ তা গ্রহণ করবে না। জনগণ বলতে শুরু করেছে, যে দল নিজের নেতাকর্মীর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনা, সেই দল দেশের নিয়ন্ত্রণ কিভাবে রক্ষা করবে?!


দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে- তারেক রহমানকে দেশে আসতে হবে। সরকারের সাথে প্রশাসনের সাথে এসব বিষয়ে আন্তরিক বৈঠক করতে হবে।


তিনি কেনো দেশে ফেরেননি বা ফিরতে পারছেন না- তার পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। 


অন্যদিকে, ফ্যাসিবাদ বিরোধী যারা বিএনপিকে দুর্বল করার চেষ্টা করছেন, তারা ভুল করছেন।

খুঁজুন