শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি তমব্রু সীমান্তে থেমে থেমে গুলি

তমব্রু সীমান্তে থেমে থেমে গুলি

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলায় বাংলাদেশ সীমান্ত তমব্রু ঘেষে মিয়ানমারের অংশে আবারো থেমে থেমে গোলাগুলি শুরু হয়েছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে মিয়ানমারের ওপারের সীমান্তে থেমে থেমে গোলাগুলি চলছে। যেকারণে বাংলাদেশ সীমান্তে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে সীমান্তে সতর্ক অবস্থায় আছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। এর আগে শনিবার ওই এলাকায় মিয়ানমারের সামরিক বাহিনীর যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার থেকে বোমা বর্ষণ শুরু হয়। এসময় দুটি গোলা এসে পড়ে তমব্রু সীমান্তের বাংলাদেশ ৪০, ৪১ নম্বর পিলারের কাছে । 

খুঁজুন