রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের, মহাসচিব তৈমূর

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের, মহাসচিব তৈমূর

তৃণমূল বিএনপির প্রথম কাউন্সিলে শমসের মবিন চৌধুরী চেয়ারপারসন ও অ্যাড. তৈমূর আলম খন্দকার মহাসচিব নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়।

দলের প্রতিষ্ঠাতা নাজমুল হুদার মেয়ে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা সেলিমা হুদা নতুন কমিটিতে এক্সিকিউটিভ চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন মো. আক্কাস আলী খান।

ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন কে এ জাহাঙ্গীর মজুমদার, মেজর (অব.) ডা. হাবিবুর রহমান, মোখলেসুর রহমান ফরহাদী, দীপক কুমার পালিত, মেনোয়াল সরকার ও ছালাম মাহমুদ।

যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট মাসুদুর রহমান, ফয়েজ চৌধুরী, তালুকদার জহিরুল হক, রোখসানা আমিন সুরমা। কোষাধ্যক্ষ (ভাইস চেয়ারম্যান পদমর্যাদা) নির্বাচিত হয়েছেন শামীম আহসান।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহজাহান সিরাজ (বরিশাল), আকবর খান (চট্টগ্রাম)। এ ছাড়া সহসাংগঠনিক সম্পাদক কামাল মোড়ল, দপ্তর সম্পাদক হিসেবে একে সাইদুর রহমান ও মো. রাজু মিয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হিসেবে কাজী ইব্রাহীম খলিল সবুজ, যুববিষয়ক সম্পাদক হিসেবে শাহাবউদ্দিন ইকবাল, আইনবিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আশানুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক স্থপতি নাজমুস সাকিব, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক হিসেবে সাগর ঘোষ এবং স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক হিসেবে ফরহাদ হোসেন নির্বাচিত হয়েছেন।

খুঁজুন