রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না

তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার বলেছেন, ‘বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। নিয়মতান্ত্রিক গতিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যেভাবে গত ১৪ বছর চালিয়ে যাচ্ছে ঠিক সেভাবেই চলবে। কোনো অপশক্তিকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না।’ যারা খাদ্য নিয়ে সিন্ডিকেট করে তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

রবিবার ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ বরইয়া সরকারি প্রথামিক বিদ্যালয় মাঠে অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আগামী নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তি, শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। স্কুলে শিক্ষার মানোন্নয়েন নারী শিক্ষকদের কঠোর হুঁশিয়ারী দিয়ে বলেন, আপনারা স্কুলে নিয়মিত আসবেন, ঠিক সময়মত স্কুলে এসে নিজের সন্তানদের নিয়ে ব্যস্ত না থেকে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিতে হবে। যদি এর ব্যতিক্রম হয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুঁজুন