শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
ধর্ম উখিয়ায় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপন

উখিয়ায় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপন

সবুজ বড়ুয়া, উখিয়া (কক্সবাজার) :

আজ বৌদ্ধদের মহান প্রবারণা পূর্ণিমা। এ দিনটি উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

শনিবার (২৮ অক্টোবর) শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উখিয়ার বৌদ্ধ বিহার ও বৌদ্ধ উপসনালয়ে দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজন করা হয়। 

বৌদ্ধ ভিক্ষুদের আষাঢ়ী পূর্ণিমা থেকে প্রবারণা পর্যন্ত তিন মাস বর্ষাবাসের পর এ প্রবারণা পূর্ণিমা পালন করা হয়।বৌদ্ধ ভিক্ষুরা সাধনা লাভের জন্য এই তিন মাস আত্মশুদ্ধি ও মনের পবিত্রতার জন্য ধ্যান, সাধনা, ভাবনা ও নীতি অনুশীলন করেন।

সকালে দেশ ও জাতির সুখ ও মঙ্গল কামনায় বৌদ্ধ নর-নারীরা জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, প্রভাতফেরি, মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধপূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, মহাসংঘদান, ভিক্ষু সংঘকে পিণ্ডদান ও অতিথি আপ্যায়ন। 

সন্ধায় পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, আলোচনাসভা, প্রদীপপূজা, হাজারো প্রদীপ প্রজ্বলন ও বিশ্বশান্তি কামনায় সম্মিলিত বুদ্ধোপসনা করা হয়।

উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক জ্যোতিঃ প্রজ্ঞা পৃথিবীর সমস্ত  প্রাণীর সুখ কামনা করে বলেন, ক্ষমার চেয়ে বড় কোন গুণ পৃথিবীতে নেই।শীল পালনের দ্বারা মানুষের জীবনে অপূর্ণতা থাকেনা।

বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব উখিয়ার সভাপতি বিজন বড়ুয়া বলেন উখিয়া ৫৩ টি বৌদ্ধ বিহার ও উপাসনালয়ে সন্ধায় হাজার প্রদীপ ও ফানুস উত্তোলনের মাধ্যমে প্রবারণার সমাপ্তি ঘটবে।

উৎসবের প্রধান আকর্ষণ আকাশে রঙিন ফানুস উড়ানো।রাতের আকাশে একের পর এক দৃষ্টিনন্দন উজ্জ্বল ফানুস দেখতে দর্শনার্থীদেরও ভিড় ছিল লক্ষণীয়। এই উৎসবের পর মাসব্যাপী চলবে কঠিন চীবর দান।

খুঁজুন