ব্যবসায়ীদের প্রত্যেককে
নিজ নিজ অবস্থান থেকে গরিব প্রতিবেশী ও নিকট আত্মীয়-স্বজনকে জাকাত প্রদানের
মাধ্যমে স্বাবলম্বী করার আহ্বান জানিয়েছেন শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইর
সভাপতি মো. জসিম উদ্দিন।
রাজধানীর
একটি হোটেলে সোমবার (২৮ মার্চ) সংগঠনের সাধারণ পরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত ইফতার ও
দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।
মাহফিলে
অংশ নেওয়ায় সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম
উদ্দিন। এসময় জাকাত প্রদানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সামাজিক
দায়বদ্ধতার অংশ হিসেবে জাকাতের মাধ্যমে আমাদের অর্জিত আয়ের একটি অংশ সমাজের সুবিধা
বঞ্চিতদের মাঝে বিতরণ করি। এক্ষেত্রে প্রত্যেকে স্ব-স্ব অবস্থান থেকে গরীব
প্রতিবেশী কিংবা নিকট আত্মীয়-স্বজনকে জাকাতের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে পারি।
এর
আগে স্বাগত বক্তব্য দেন এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
তিনি রমজানে নিত্যপণ্যের মাধ্যমে ব্যবসায়ীদের অতি মুনাফা অর্জনের মানসিকতা থেকে
বিরত থাকার অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ বিজনেস সামিট সফলভাবে সম্পন্ন করতে
সহযোগিতার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় দেশের অর্থনৈতিক
উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
ইফতার
মাহফিলে এফবিসিসিআইর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, সহ-সভাপতি এম এ
মোমেন, মো. আমিন হেলালী, মো. হাবীব
উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান রাজ, এফবিসিসিআইর
পরিচালকরা এবং সাধারণ পরিষদ সদস্য ছাড়াও দেশের ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।
যাকাতের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করার আহ্বান
যাকাতের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করার আহ্বান
ব্যবসায়ীদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে গরিব প্রতিবেশী ও নিকট আত্মীয়-স্বজনকে জাকাত প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করার আহ্বান জানিয়েছেন শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন।রাজধানীর একটি হোটেলে সোমবার (২৮ মার্চ) সংগঠনের সাধারণ পরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।মাহফিলে অংশ নেওয়ায় সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এসময় জাকাত প্রদানের গুরুত্ব
তুলে ধরে তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জাকাতের মাধ্যমে আমাদের অর্জিত আয়ের একটি অংশ সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে বিতরণ করি। এক্ষেত্রে প্রত্যেকে স্ব-স্ব অবস্থান থেকে গরীব প্রতিবেশী কিংবা নিকট আত্মীয়-স্বজনকে জাকাতের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে পারি।এর আগে স্বাগত বক্তব্য দেন এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি রমজানে নিত্যপণ্যের মাধ্যমে ব্যবসায়ীদের অতি মুনাফা অর্জনের মানসিকতা থেকে বিরত থাকার অনুরোধ জানান।
পাশাপাশি বাংলাদেশ বিজনেস সামিট সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে এফবিসিসিআইর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, মো. হাবীব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান রাজ, এফবিসিসিআইর পরিচালকরা এবং সাধারণ পরিষদ সদস্য ছাড়াও দেশের ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত