রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি যুবলীগনেতা জামাল হত্যার খুনিরা ধরাছোঁয়ার বাইরে

যুবলীগনেতা জামাল হত্যার খুনিরা ধরাছোঁয়ার বাইরে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা :

কুমিল্লায় পূর্বশত্রুতা ও রাজনৈতিক আধিপত্য  বিস্তারের  তিতাসে যুবলীগনেতা জামাল হত্যাকান্ডের একদিন পার হলেও মামলা হয়নি। সিসিটিভির ফুটেজে দেখা মিলে জামালের মৃত্যু নিশ্চিত করে বোরখা পড়ে পালিয়ে গেছে সন্ত্রাসীরা। পুলিশের স্পেশাল টিম কাজ করছে। এখনো কেহ আটক হয়নি।।

কুমিল্লা দাউদকান্দির গৌরীপুর পশ্চিমবাজার ঈদগাহ এলাকায় রোববার ফিল্মি স্টাইলে বোরখা পড়ে এশার নামাজ পড়তে যাওয়ার সময় মসজিদর সামনের সড়কে বোরকা পড়া তিনজন সন্ত্রাসীর পিস্তলের গুলিতে নিহত হন তিতাস যুবলীগের আহবায়ক ন জামাল।হত্যাকান্ডের ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে । শোকে কাতর বাকরুদ্র যুবলীগনেতার পরিবারের সদস্যরা। নিহত যুবলীগ নেতা জামালের বাড়ীতে স্বজনদের আহাজারিতে ভাড়ি হয়ে উঠেছে এলাকার বাতাস। জামালের ছোট দুই সন্তান বাবা হারানোর ব্যাথা বুঝে উঠার বয়স হয়নি এখনো। জামালের লাশ ময়না তদন্ত শেষে গ্রামের বাড়ি তিতাসের জিয়ারকান্দি এলাকায় আসার সাথে সাথে হাজার মানুষ ভিড় করে। স্বজন ও রাজনৈতিক সহচরদের কান্নায় ভাড়ি হয়ে পরে এলাকার বাতাস।

 নিহত যুবলীগ নেতা জামালের স্ত্রী, স্বজনসহ পরিবারের দাবী হত্যার পেছনে পুরনো শত্রুতা 

 প্রত্যক্ষদর্শী স্থানীয়রা বলছেন-এঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ পায় সামাজিক মাধ্যমে । বোরকা পড়া অবস্থায় থাকা তিনজন এসে বাজারের সবার সামনে এলোপাতাড়ি গুলি করে দৌড়ে পালিয়ে যান সন্ত্রাসীরা। জামাল গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। গুলির শব্দ শুনে আশপাশ ও বিভিন্ন বাড়ি থেকে মানুষ বের হয়ে আসে স্থানীয়রা।

তিতাস উপজেলা চেয়ারম্যান মনির হত্যার জেরে এ হত্যা বলছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা। 

কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, পিপিএম(বার) বলেন- সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। পুলিশের স্পেশাল টিম কাজ করছে। অতিদ্রুত  এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পারবো।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা বলেন, গৌরীপুর বাজারে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে ঘটনার পর থেকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছে। পুলিশ হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযার অব্যহত রয়েছে।নিহত হওয়ার ঘটনায় একদিন পরও হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়নি নিহতের ভাই কামাল হোসেন বাদী হয়ে ওই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। 

এদিকে যুবলীগ নেতা জামাল হোসেন নিহত হওয়ার ঘটনায় একদিন পার হলেও হত্যার মামলা দায়ের কনেনি নিহতের পরিবার । রাজনৈতিক পূর্ব শত্রুতাসহ একটি পরিকল্পিত হত্যা কান্ডই বলছেন প্রশাসন। প্রকাশ্যে এ কান্ডের সাথে জড়িরদের গ্রেপ্তারের দাবী দাউদকান্দিবাসির।গৌরীপুর বাজারে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছে। এদিকে ওই ঘটনার সিসি ক্যামার ফুটেজ সামাজিক মাধ্যমে প্রচার হওয়ায় ঘটনাটি চাঞ্চল্য কর হয়েছে।

খুঁজুন