বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর নতুন ডেঙ্গু রোগী ৫৫০ শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী চট্টগ্রামে জশনে জুলুসে লাখো জনস্রোত, উৎসবমুখর নগরী দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করেছেন যুগ্ম সচিব রফিকুল ইসলাম হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র
অর্থ ও বাণিজ্য ১ হাজার টাকার লাল নোট অচল নয়

১ হাজার টাকার লাল নোট অচল নয়

এক হাজার টাকা মূল্যমানের লাল নোট অচল ঘোষণা করেনি বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, এক হাজার টাকা মূল্যমানের লাল ব্যাংক নোটটির লেনদেনের সময়সীমা আগামী ৩০ মে পর্যন্ত।

এরপর এক হাজার টাকা মূল্যমানের লাল নোটটি আর ব্যাংকে জমা নেওয়া হবে না। তাই আগামী ৩০ মে দুপুর ১২টার মধ্যে এক হাজার টাকার লাল নোটটি জমা দিতে হবে।

এরপর বুধবার (১১ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মহাব্যবস্থাপক জি এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক এক হাজার টাকা মূল্যমানের লাল নোট আগামী ৩০ মের পর অচল হিসেবে গণ্য হবে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অনলাইন প্ল্যাটফর্মে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে যা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে।

জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক এক হাজার টাকার লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করা হয়নি।

জনসাধারণকে এমন গুজব বা তথ্য আমলে না নিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

খুঁজুন