অর্থনীতি ডেস্ক: ব্যাংকিং খাতের সঞ্চয়, পেনশন তহবিল এবং প্রবাসীদের পাঠানো অর্থ জনকল্যাণ ও পরিবেশ সুরক্ষায় ব্যবহারের উদ্দেশ্যে ঢাকায় দুই দিনব্যাপী বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ন্যাশনাল অ্যাডভাইজরি বোর্ড বা ন্যাবের আয়োজনে আগারগাঁওয়ের ইনভেস্ট বাংলাদেশের মাল্টিপারপাস হলে আগামী ২ ও ৩ ডিসেম্বর এই আসর বসবে। ‘ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট দিবস ২০২৬’ নামের এই সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে দেশীয় পুঁজির কার্যকর ব্যবহার। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
দেশের অভ্যন্তরীণ পুঁজিকে সামাজিক ও পরিবেশগত কল্যাণে বিনিয়োগ করার নতুন সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ উচ্চ-মধ্যম আয়ের দেশে উত্তরণের পথে থাকায় আগামীতে সহজ শর্তের বৈদেশিক সহায়তার ওপর নির্ভরতা কমবে। এই পরিস্থিতিতে দেশের নিজস্ব পুঁজি ও ব্যক্তিগত সঞ্চয়ের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ইসলামী আর্থিক প্রতিষ্ঠান, বিমা তহবিল এবং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সকে এই খাতে কাজে লাগানোর ব্যাপক সুযোগ রয়েছে।
ন্যাব বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদুর রেজা সংবাদ সম্মেলনে জানান, এই ধরনের বিনিয়োগ একদিকে আর্থিক মুনাফা নিশ্চিত করবে, অন্যদিকে সমাজে ও পরিবেশে পরিমাপযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে। দুই দিনব্যাপী এই আয়োজনে দেশীয় বিনিয়োগের সম্ভাবনা, ঝুঁকিপুঁজি এবং বেসরকারি বিনিয়োগ নিয়ে বিশদ আলোচনা হবে। এছাড়া বিনিয়োগের স্বচ্ছতা এবং প্রভাব পরিমাপের পাশাপাশি ইমপ্যাক্ট অর্থনীতিতে সরকারের ভূমিকা নিয়ে সেশন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে ইমপ্যাক্ট স্টার্টআপ ও উদ্যোক্তারা তাদের নিজ নিজ উদ্যোগ সবার সামনে তুলে ধরার সুযোগ পাবেন। অনুষ্ঠানে বিশেষ অবদান রাখা স্থানীয় ব্যক্তিদের ‘ইমপ্যাক্ট ইনভেস্টর’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং ‘মোবাইল চেঞ্জ অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। এই সম্মেলনে সহযোগী হিসেবে রয়েছে ব্র্যাক, ইউসিবি ব্যাংক, নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান।
সঞ্চয় থেকে জনকল্যাণে বিনিয়োগ, ঢাকায় বসছে সম্মেলন
সঞ্চয় থেকে জনকল্যাণে বিনিয়োগ, ঢাকায় বসছে সম্মেলন
অর্থনীতি ডেস্ক: ব্যাংকিং খাতের সঞ্চয়, পেনশন তহবিল এবং প্রবাসীদের পাঠানো অর্থ জনকল্যাণ ও পরিবেশ সুরক্ষায় ব্যবহারের উদ্দেশ্যে ঢাকায় দুই দিনব্যাপী বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ন্যাশনাল অ্যাডভাইজরি বোর্ড বা ন্যাবের আয়োজনে আগারগাঁওয়ের ইনভেস্ট বাংলাদেশের মাল্টিপারপাস হলে আগামী ২ ও ৩ ডিসেম্বর এই আসর বসবে। ‘ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট দিবস ২০২৬’ নামের এই সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে দেশীয় পুঁজির কার্যকর ব্যবহার। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।দেশের অভ্যন্তরীণ পুঁজিকে সামাজিক ও পরিবেশগত কল্যাণে বিনিয়োগ করার নতুন সম্ভাবনাময়
ক্ষেত্র তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ উচ্চ-মধ্যম আয়ের দেশে উত্তরণের পথে থাকায় আগামীতে সহজ শর্তের বৈদেশিক সহায়তার ওপর নির্ভরতা কমবে। এই পরিস্থিতিতে দেশের নিজস্ব পুঁজি ও ব্যক্তিগত সঞ্চয়ের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ইসলামী আর্থিক প্রতিষ্ঠান, বিমা তহবিল এবং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সকে এই খাতে কাজে লাগানোর ব্যাপক সুযোগ রয়েছে।ন্যাব বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদুর রেজা সংবাদ সম্মেলনে জানান, এই ধরনের বিনিয়োগ একদিকে আর্থিক মুনাফা নিশ্চিত করবে, অন্যদিকে সমাজে ও পরিবেশে পরিমাপযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে।
দুই দিনব্যাপী এই আয়োজনে দেশীয় বিনিয়োগের সম্ভাবনা, ঝুঁকিপুঁজি এবং বেসরকারি বিনিয়োগ নিয়ে বিশদ আলোচনা হবে। এছাড়া বিনিয়োগের স্বচ্ছতা এবং প্রভাব পরিমাপের পাশাপাশি ইমপ্যাক্ট অর্থনীতিতে সরকারের ভূমিকা নিয়ে সেশন অনুষ্ঠিত হবে।সম্মেলনে ইমপ্যাক্ট স্টার্টআপ ও উদ্যোক্তারা তাদের নিজ নিজ উদ্যোগ সবার সামনে তুলে ধরার সুযোগ পাবেন। অনুষ্ঠানে বিশেষ অবদান রাখা স্থানীয় ব্যক্তিদের ‘ইমপ্যাক্ট ইনভেস্টর’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং ‘মোবাইল চেঞ্জ অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। এই সম্মেলনে সহযোগী হিসেবে রয়েছে ব্র্যাক, ইউসিবি ব্যাংক, নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত