বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন সরকারের ছয় মাসে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত নেত্রকোণায় ফেনসিডিলসহ অটোরিকশাচালক আটক পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুই সপ্তাহের আবহাওয়া পূর্বাভাস দেবে জাপান
জাতীয় ১ জুলাই থেকে পোস্তগোলা ব্রিজে টোল নেয়া বন্ধ

১ জুলাই থেকে পোস্তগোলা ব্রিজে টোল নেয়া বন্ধ

আগামী ১ জুলাই থেকে রাজধানীর পোস্তগোলা ব্রিজে টোল নেয়া হবে না বলে সর্বোচ্চ আদালতকে অবগত করেছে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। পদ্মা সেতুকে কেন্দ্র করে টোল দিতে হবে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে।

বুধবার সড়ক ও জনপথ বিভাগ থেকে বিষয়টি হাইকোর্টকে জানানো হয়েছে বলে এ  নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

গণমাধ্যমকে তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (৩০ জুন) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত প্রতিবেদন এফিডেভিট আকারে দাখিল করা হবে।  

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান বলেন, টেন্ডারের মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও পোস্তগোলা ব্রিজ থেকে টোল আদায় করা হচ্ছিল। এ কারণে রাষ্ট্রপক্ষ থেকে টোল আদায় বন্ধে হাইকোর্টে আবেদন করা হয়।

এর পরিপ্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগ থেকে জানিয়েছে, ১ জুলাই থেকে পোস্তগোলা ব্রিজের জন্য আলাদা করে টোল দিতে হবে না। শুধু এক্সপ্রেস হাইওয়ের জন্য টোল দিতে হবে।

গত সোমবার (২৭ জুন) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে ব্যবহারে আগামী ১ জুলাই থেকে টোল হার কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি কিলোমিটারে ১০ টাকা হারে মাঝারি ট্রাকের টোল নির্ধারণ করা হয়েছে। টোল নীতিমালা ২০১৪ অনুযায়ী চূড়ান্তভাবে টোলের হার নির্ধারণের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোলের হার নির্ধারণ করা হলো।

খুঁজুন