জাতীয় ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী হাসান পলাশ। অতিরিক্ত সচিব পদমর্যাদায় তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই নিয়োগের মেয়াদকাল হবে এক বছর। যোগদানের তারিখ থেকেই তার এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, মেহেদী হাসান পলাশকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা কোনো সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। এই শর্ত মেনে তাকে দায়িত্ব গ্রহণ করতে হবে।
তার এই নিয়োগের অন্যান্য শর্তাদি পরবর্তীতে নির্ধারিত চুক্তিপত্রের মাধ্যমে চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, দায়িত্ব পাওয়ার আগে তিনি দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক এবং পার্বত্য নিউজ ডটকমের সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক পলাশ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক পলাশ
জাতীয় ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী হাসান পলাশ। অতিরিক্ত সচিব পদমর্যাদায় তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই
নিয়োগের মেয়াদকাল হবে এক বছর। যোগদানের তারিখ থেকেই তার এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।নিয়োগের শর্ত অনুযায়ী, মেহেদী হাসান পলাশকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা কোনো সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক
ত্যাগ করতে হবে। এই শর্ত মেনে তাকে দায়িত্ব গ্রহণ করতে হবে।তার এই নিয়োগের অন্যান্য শর্তাদি পরবর্তীতে নির্ধারিত চুক্তিপত্রের মাধ্যমে চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, দায়িত্ব পাওয়ার আগে তিনি দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক এবং পার্বত্য নিউজ ডটকমের সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত