রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস ১১ মাসে রেমিট্যান্স এসেছে ৩৩.২৪ বিলিয়ন ডলার

১১ মাসে রেমিট্যান্স এসেছে ৩৩.২৪ বিলিয়ন ডলার

চলতি অর্থবছরে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩ জুন পর্যন্ত প্রবাসীরা মোট ৩৩.২৪ বিলিয়ন (৩ হাজার ৩২৪ কোটি) মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।

এ পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮.২৫ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ২৮.১১ বিলিয়ন (২ হাজার ৮১১ কোটি) ডলার।

৩ জুন একদিনেই প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১১ কোটি ৬৩ লাখ ডলার পাঠিয়েছেন। চলতি জুনের প্রথম তিন দিনে মোট রেমিট্যান্স এসেছে ৪৮ কোটি ৩০ লাখ ডলার, যদিও গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৬০ কোটি ৩৫ লাখ ডলার।

অর্থনীতিবিদদের মতে, এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তারা বলছেন, সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন প্রণোদনা ও সহজীকৃত ব্যাংকিং ব্যবস্থার কারণে প্রবাসীরা এখন আনুষ্ঠানিক চ্যানেলে বেশি অর্থ পাঠাচ্ছেন।

খুঁজুন