বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
‘ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ পূবালী ব্যাংকের মোহাম্মদ আলী • পুলিশের ‘ট্রাফিক এডুকেশন প্রোগ্রাম’: নিজেদের সমস্যা শোনাল শিক্ষার্থীরা • পোশাক খাতে পরিচালকের মাসিক বেতন ৩ লাখ, শ্রমিক পায় ২০ হাজার: জরিপের তথ্য • শেখ হাসিনার সাথে আমেরিকার সম্পর্ক খারাপ হওয়ার কারণ কি কি • আয়ারল্যান্ডে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শুরু • আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে খলিলুর রহমান • ‘শেখ হাসিনা চাইলে এখনই ফিরতে পারেন, তবে বিচারের মুখোমুখি হতে হবে’ • বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু • বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে ডিএনসিসির ট্যাক্স ও ফি • ‘সি-স্যুট অ্যাওয়ার্ড’ পেলেন ওয়ালটন প্লাজার এমডি রায়হান
মহানগর পুলিশের ‘ট্রাফিক এডুকেশন প্রোগ্রাম’: নিজেদের সমস্যা শোনাল শিক্ষার্থীরা

পুলিশের ‘ট্রাফিক এডুকেশন প্রোগ্রাম’: নিজেদের সমস্যা শোনাল শিক্ষার্থীরা

রাজধানী ডেস্ক: নিরাপদ সড়ক গড়ার প্রত্যয়ে রাজধানীর বনানীতে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ট্রাফিক গুলশান বিভাগের উদ্যোগে আয়োজিত এই ‘ট্রাফিক এডুকেশন প্রোগ্রাম’-এ শিক্ষার্থীরা চলাচলের সময় তাদের বিভিন্ন সমস্যার কথা খোলামেলাভাবে তুলে ধরেন। অনুষ্ঠানে স্কুলটির প্রিন্সিপাল খুরশিদা বানু ইসলামসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা যাতায়াতকালে মুখোমুখি হওয়া বিভিন্ন প্রতিবন্ধকতা ও নিজেদের প্রত্যাশার কথা পুলিশ কর্মকর্তাদের শোনান। তাদের প্রধান অভিযোগ ছিল ফুটপাত দখল ও সেখানে অনিয়মিতভাবে মোটরসাইকেল ও বাইসাইকেল চলাচল নিয়ে। এছাড়াও, রাস্তায় পর্যাপ্ত সচেতনতামূলক ও শিক্ষামূলক ট্রাফিক সাইনবোর্ডের ঘাটতির কথা তারা বিশেষভাবে তুলে ধরেন।

শিক্ষার্থীদের এই সমস্যার কথা শুনে ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে আলোচনা করে ফুটপাত ও সাইনবোর্ড সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করা হবে। পাশাপাশি, কেবল মামলা দিয়ে নয়, বরং চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর তিনি বিশেষ জোর দেন।

অনুষ্ঠানের পরবর্তী অংশে সার্জেন্ট সাদ্দাম হোসেন শিক্ষার্থীদের বিভিন্ন ট্রাফিক চিহ্নের সঙ্গে পরিচয় করান এবং আইন না মানার ক্ষতিকর দিকগুলো বুঝিয়ে দেন। আলোচনা শেষে সড়ক ও ট্রাফিক চিহ্ন সম্পর্কিত একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ী দুই শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। আয়োজকরা জানিয়েছেন, আগামীতে রিকশাচালকদের নিয়ে এ ধরনের সচেতনতামূলক সভা করা হবে।

খুঁজুন