বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
‘ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ পূবালী ব্যাংকের মোহাম্মদ আলী • পুলিশের ‘ট্রাফিক এডুকেশন প্রোগ্রাম’: নিজেদের সমস্যা শোনাল শিক্ষার্থীরা • পোশাক খাতে পরিচালকের মাসিক বেতন ৩ লাখ, শ্রমিক পায় ২০ হাজার: জরিপের তথ্য • শেখ হাসিনার সাথে আমেরিকার সম্পর্ক খারাপ হওয়ার কারণ কি কি • আয়ারল্যান্ডে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শুরু • আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে খলিলুর রহমান • ‘শেখ হাসিনা চাইলে এখনই ফিরতে পারেন, তবে বিচারের মুখোমুখি হতে হবে’ • বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু • বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে ডিএনসিসির ট্যাক্স ও ফি • ‘সি-স্যুট অ্যাওয়ার্ড’ পেলেন ওয়ালটন প্লাজার এমডি রায়হান
অর্থ ও বাণিজ্য ‘ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ পূবালী ব্যাংকের মোহাম্মদ আলী

‘ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ পূবালী ব্যাংকের মোহাম্মদ আলী

অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬ আসরে আর্থিক খাতের সেরা ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হয়েছেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা স্মারক প্রদান করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। দেশের শীর্ষ নির্বাহীদের দূরদৃষ্টি, সততা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়।

আয়োজকদের মতে, যারা নিজ প্রতিষ্ঠানের রূপান্তর ঘটিয়ে জাতীয় অর্থনীতির ভিত্তিকে আরও শক্তিশালী করেছেন, তাদের প্রচেষ্টাকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পূবালী ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই পুরস্কার কেবল মোহাম্মদ আলীর ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি আগামী প্রজন্মের নেতৃত্বকে অনুপ্রাণিত করার একটি দারুণ দৃষ্টান্ত।

পুরস্কার পাওয়ার পর মোহাম্মদ আলী তার প্রতিক্রিয়ায় জানান, প্রায় ছয় দশকের বেশি সময় ধরে পূবালী ব্যাংক যে গ্রাহক আস্থার ঐতিহ্য বজায় রেখেছে, তা রক্ষা করা এবং ব্যাংকটিকে আরও সমৃদ্ধ করা তাদের মূল লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন যে, ব্যাংকিং কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তারা ভবিষ্যতে আরও এগিয়ে যাবেন।

এই ধরনের স্বীকৃতি দেশের আর্থিক খাতের পেশাদারিত্ব ও নেতৃত্বকে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। মোহাম্মদ আলীর এই অর্জন পূবালী ব্যাংকের সামগ্রিক সেবার মান ও সুনামেরই বহিঃপ্রকাশ।

খুঁজুন