রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস ১১২ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

১১২ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

বাংলাদেশিসহ ১১২ অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দেশটির ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত নোটিশে বলা হয়, দেশটির কেদাহ প্রদেশের ইমিগ্রেশন বিভাগ ৩ ডিসেম্বর সাজা শেষে ১১২ জন অবৈধ অভিবাসীকে তাদের দেশে পাঠিয়েছে।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কেএলআইএ-১ এবং কেএলআইএ-২ ফ্লাইটের মাধ্যমে এসব অভিবাসীকে নিজ নিজ দেশে পাঠানো হয়।

ফেরত যাওয়া অভিবাসীদের মধ্যে ৭৬ জন পুরুষ ও ৩৬ জন নারী। তারা বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, লাওস এবং বুর্কিনা ফাসোসহ বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা নোটিশে উল্লেখ করা হয়নি।

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরত বিদেশিদের শনাক্ত, আটক ও নিজ দেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে এটি কেদাহ ইমিগ্রেশন বিভাগের চলমান অভিযান ও আইনগত প্রয়াসের অংশ।

খুঁজুন