রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস ১৭ দেশে পুনরায় ফ্লাইট চালু এয়ার অ্যারাবিয়ার

১৭ দেশে পুনরায় ফ্লাইট চালু এয়ার অ্যারাবিয়ার

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম সীমিত পরিসরে চালু করেছে এয়ার অ্যারাবিয়া। পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যতা রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউএই ভিত্তিক বিমান সংস্থাটি।

সংস্থাটি জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে শারজাহ, আবুধাবি এবং রাস আল খাইমাহ থেকে ১৭টি দেশের মোট ৪৯টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালিত হবে।

যাত্রীদের বিষয়ে সংস্থাটি জানিয়েছে, পূর্বে যাদের ফ্লাইট বাতিল হয়েছে তারা পুনরায় বুকিং করতে পারবেন, তবে কেবল তারাই এই সুবিধা পাবেন যারা আগে তারিখ পরিবর্তন বা অর্থ ফেরতের সুবিধা গ্রহণ করেননি। ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিষয়টি সংস্থার পক্ষ থেকে সরাসরি জানানো হবে।

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিঘ্নের পর সংস্থাটি ধাপে ধাপে আবার কার্যক্রম শুরু করার চেষ্টা করছে। এয়ারলাইন্সটির অন্তর্ভুক্ত গন্তব্যগুলোর মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও ইউরোপ রয়েছে বাংলাদেশও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

খুঁজুন