বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজধানীতে সকালে হালকা শীতের অনুভূতি, তাপমাত্রা ১৯.৫ • বোর্ডে ভোটাভুটির পর পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ • দ্বিপাক্ষিক বিনিময় ও কারিগরি অংশীদারিত্বে সম্মত বাংলাদেশ ও মাল্টা রোয়িং ফেডারেশন • ইয়ামালকে ছাড়া কীভাবে খেলতে হয় বার্সেলোনা ‘জানে’ • তথ্য কমিশনকে গতিশীল ও কার্যকর করার আহ্বান তথ্য অধিকার ফোরামের • নাপোলির বিপক্ষে হারের শঙ্কা কাটিয়ে পয়েন্ট পেল সিটি • জমজমাট লড়াইয়ে আর্সেনাল-ডর্টমুন্ডের ড্র • বেলিংহ্যামের অসাধারণ গোল, প্রথমার্ধে ছন্নছাড়া রেয়াল মাদ্রিদের পরে গোল উৎসব • রোনালদো এখন ৯৮৭ • নারীদের জন্য ইনসেপ্টার গর্ভনিরোধক ইনজেকশন
ধর্ম ২০২৫ সালের হজের খরচ কমতে পারে

২০২৫ সালের হজের খরচ কমতে পারে

অন্তর্বতীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, ২০২৫ সালের জন্য হজের প্যাকেজ ঘোষণা হবে আগামীকাল বুধবার। গত বছরের তুলনায় এবার কমতে পারে খরচ। সরকারি অর্থায়নে কারও হজ করার সুযোগ থাকছে না এবার।

মঙ্গলবার দুপুরে দিনাজপুর শিশু একাডেমিতে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আগামী হজে দুই ধরনের প্যাকেজ থাকবে। প্রথম প্যাকেজের অবস্থান হবে কাবা শরীফ থেকে এক-দেড় কিলোমিটারের মধ্যে। দ্বিতীয় প্যাকেজটি হবে আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে। দুটি প্যাকেজেই গত বছরের তুলনায় এবার খরচ কম হবে।

তিনি জানান, হজের খরচের তিনটি অংশ আছে। বিমান ভাড়া, মক্কা মদিনায় থাকা এবং সৌদি সরকারকে নির্ধারিত অর্থের খরচ। তবে সব মিলিয়ে খরচ কত কম হবে তা বুধবার জানানো হবে।

তিনি বলেন, সরকারের টাকায় বিনামূল্যে কেউ হজ করতে পারবেন না। কেবল মাত্র হজ ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তারাই হজ করতে পারবেন। অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে আগ্রহী নন। আমাদের সচেতনতা সৃষ্টি করে হজ পালনে উদ্বুদ্ধ করতে হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাবিবুল হাসান, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, চেম্বারের পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর সম্মিলিত কওমি পরিষদের সভাপতি হযরতুল আল্লাম শামসুল হুদা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

খুঁজুন