ধর্ম ডেস্ক: রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসার ৭০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী মহাসম্মেলন শুরু হয়েছে। রাজধানীর ধূপখোলা মাঠে ২৩ নভেম্বর থেকে শুরু হওয়া এই ঐতিহাসিক আয়োজনে অংশ নিচ্ছেন দেশ-বিদেশের বরেণ্য আলেম ও উলামায়ে কেরাম। এই মহাসম্মেলনে প্রতিষ্ঠানটির প্রায় ২০ হাজার ফুজালা অর্থাৎ হাফেজ, আলেম ও মুফতিকে সম্মাননা পাগড়ি বা 'দস্তারে ফজিলত' প্রদান করা হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এত বড় পরিসরে কোনো দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একসঙ্গে পাগড়ি দেওয়ার এটিই প্রথম ঘটনা।
মহাসম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয় ২৩ নভেম্বর বিকেলে মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মাধ্যমে। প্রথম দিনেই প্রায় তিন হাজার শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ি পরানোর পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক ও দেশীয় বিশিষ্ট আলেমদের উপস্থিতিতে মুখরিত এই আয়োজনে প্রথম দিনেই পাকিস্তানের জামিয়া ফারুকিয়ার প্রিন্সিপাল মাওলানা ওবাইদুল্লাহ খালিদসহ অনেকেই বক্তব্য দেন। এ ছাড়া বিশ্বখ্যাত আলেম মুফতি তাকি উসমানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষা সমাপনকারী শিক্ষার্থীদের হাদিসের দরস প্রদান করেন।
এই মহাসম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ আলোচক হিসেবে দেশ-বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তিত্বের অংশগ্রহণের কথা রয়েছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ধর্মবিষয়ক মন্ত্রী, সিটি করপোরেশনের প্রশাসক, সংসদ সদস্য ছাড়াও ভারত ও পাকিস্তানের শীর্ষস্থানীয় ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত রয়েছেন। দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানি এবং হেফাজতের আমিরসহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এই আয়োজনের অংশ হয়েছেন।
তিন দিনব্যাপী এই বিশাল অনুষ্ঠান সফল করতে প্রায় আট একর বিস্তৃত ধূপখোলা মাঠ পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। মাঠের সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য স্টেজ, প্যান্ডেল, তথ্য যাচাই কাউন্টার এবং পাগড়ি জোনসহ বিভিন্ন উপ-কমিটি কাজ করছে। পাশাপাশি, জামিয়ার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন একটি দৃষ্টিনন্দন '৭০ সালা স্মারক' প্রকাশ করেছে, যেখানে ১৯৫৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতিষ্ঠানের ইতিহাস ও বরেণ্য ব্যক্তিদের জীবনী স্থান পেয়েছে।
সম্মানা পাগড়ি পাচ্ছেন ফরিদাবাদ মাদ্রাসার ২০ হাজার হাফেজ-আলেম-মুফতি
সম্মানা পাগড়ি পাচ্ছেন ফরিদাবাদ মাদ্রাসার ২০ হাজার হাফেজ-আলেম-মুফতি
ধর্ম ডেস্ক: রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসার ৭০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী মহাসম্মেলন শুরু হয়েছে। রাজধানীর ধূপখোলা মাঠে ২৩ নভেম্বর থেকে শুরু হওয়া এই ঐতিহাসিক আয়োজনে অংশ নিচ্ছেন দেশ-বিদেশের বরেণ্য আলেম ও উলামায়ে কেরাম। এই মহাসম্মেলনে প্রতিষ্ঠানটির প্রায় ২০ হাজার ফুজালা অর্থাৎ হাফেজ, আলেম ও মুফতিকে সম্মাননা পাগড়ি বা 'দস্তারে ফজিলত' প্রদান করা হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এত বড় পরিসরে কোনো দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একসঙ্গে পাগড়ি দেওয়ার এটিই প্রথম ঘটনা।মহাসম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয় ২৩ নভেম্বর বিকেলে মাদ্রাসার মুহতামিম ও শাইখুল
হাদিস মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মাধ্যমে। প্রথম দিনেই প্রায় তিন হাজার শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ি পরানোর পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক ও দেশীয় বিশিষ্ট আলেমদের উপস্থিতিতে মুখরিত এই আয়োজনে প্রথম দিনেই পাকিস্তানের জামিয়া ফারুকিয়ার প্রিন্সিপাল মাওলানা ওবাইদুল্লাহ খালিদসহ অনেকেই বক্তব্য দেন। এ ছাড়া বিশ্বখ্যাত আলেম মুফতি তাকি উসমানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষা সমাপনকারী শিক্ষার্থীদের হাদিসের দরস প্রদান করেন।এই মহাসম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ আলোচক হিসেবে দেশ-বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তিত্বের অংশগ্রহণের কথা রয়েছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ধর্মবিষয়ক মন্ত্রী, সিটি করপোরেশনের প্রশাসক, সংসদ সদস্য ছাড়াও ভারত ও পাকিস্তানের শীর্ষস্থানীয়
ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত রয়েছেন। দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানি এবং হেফাজতের আমিরসহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এই আয়োজনের অংশ হয়েছেন।তিন দিনব্যাপী এই বিশাল অনুষ্ঠান সফল করতে প্রায় আট একর বিস্তৃত ধূপখোলা মাঠ পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। মাঠের সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য স্টেজ, প্যান্ডেল, তথ্য যাচাই কাউন্টার এবং পাগড়ি জোনসহ বিভিন্ন উপ-কমিটি কাজ করছে। পাশাপাশি, জামিয়ার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন একটি দৃষ্টিনন্দন '৭০ সালা স্মারক' প্রকাশ করেছে, যেখানে ১৯৫৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতিষ্ঠানের ইতিহাস ও বরেণ্য ব্যক্তিদের জীবনী স্থান পেয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত