মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা
ধর্ম ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে রমজান মাস

২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে রমজান মাস

আগামী বছর পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে সে সম্পর্কে সম্ভাব্য ধারণা দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।সংযুক্ত আরব আমিরাতের বিজ্ঞানীরা জানান, রমজান শুরু হতে এখনো ১৩৯ দিন বাকি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, ১৪৪৩ হিজরির পবিত্র রমজান মাস কবে শুরু হবে সে সম্পর্কে ধারণা দিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি।  

সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান ব্যাখ্যা করেছেন, রমজানের চাঁদ সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১ মিনিটে দৃশ্যমান হবে। তবে সূর্যাস্তের মাত্র এক মিনিট পরেই চাঁদটি অস্ত যাবে, ফলে সেদিন সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা অসম্ভব হবে।

এই কারণে, চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করে, রমজানের প্রথম দিন হবে ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। প্রাথমিক গণনা অনুসারে, এটিই রমজানের সম্ভাব্য তারিখ।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরে বাংলাদেশে চাঁদ দেখা যায়। সেক্ষেত্রে বাংলাদেশে সম্ভাব্য তারিখ হতে পারে ১৮ ফেব্রুয়ারি। 

খুঁজুন