স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আমেরিকার মর্যাদাপূর্ণ ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকার পরবর্তী আসর যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মহাদেশীয় ফুটবল সংস্থা কনমেবল সম্প্রতি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এবং এক মাসের এই টুর্নামেন্ট নির্ধারিত সময়ে সম্পন্ন হবে। আগের আসরের ধারাবাহিকতা বজায় রেখে আগামী কোপা আমেরিকায় মোট ষোলোটি দল অংশ নেবে।
এর আগে ২০১৬ এবং ২০২৪ সালে যুক্তরাষ্ট্র এই টুর্নামেন্টের সফল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছিল। যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত বিগত দুটি আসরে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিল আর্জেন্টিনা দল। বিশেষ করে গত আসরে লিওনেল স্কালোনির শিষ্যরা মার্কিন মুলুকেই নিজেদের শিরোপা অক্ষুণ্ণ রেখেছিল।
আসন্ন এই প্রতিযোগিতায় দক্ষিণ আমেরিকার কনমেবলভুক্ত দশটি দেশের পাশাপাশি উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের কনকাকাফের ছয়টি দল খেলবে। কনকাকাফের দলগুলো মূলত ২০২৭ সালের গোল্ড কাপের ফলাফল ও নির্ধারিত যোগ্যতার মানদণ্ডের ভিত্তিতে এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে।
কনমেবল সভাপতি ও ফিফা সহসভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেস জানিয়েছেন যে, কোপা আমেরিকা তাদের ঐতিহ্য ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও উল্লেখ করেন যে, এই আয়োজনের মধ্য দিয়ে কনকাকাফের সঙ্গে তাদের ঐতিহাসিক অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে এবং ফুটবলের সীমানা পেরিয়ে বড় স্বপ্ন বাস্তবায়নের পথ প্রসারিত হবে।
২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল
২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আমেরিকার মর্যাদাপূর্ণ ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকার পরবর্তী আসর যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মহাদেশীয় ফুটবল সংস্থা কনমেবল সম্প্রতি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এবং এক মাসের এই টুর্নামেন্ট নির্ধারিত সময়ে সম্পন্ন হবে। আগের আসরের ধারাবাহিকতা বজায় রেখে আগামী কোপা আমেরিকায় মোট ষোলোটি দল অংশ নেবে।এর আগে ২০১৬ এবং ২০২৪ সালে যুক্তরাষ্ট্র এই টুর্নামেন্টের
সফল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছিল। যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত বিগত দুটি আসরে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিল আর্জেন্টিনা দল। বিশেষ করে গত আসরে লিওনেল স্কালোনির শিষ্যরা মার্কিন মুলুকেই নিজেদের শিরোপা অক্ষুণ্ণ রেখেছিল।আসন্ন এই প্রতিযোগিতায় দক্ষিণ আমেরিকার কনমেবলভুক্ত দশটি দেশের পাশাপাশি উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের কনকাকাফের ছয়টি দল খেলবে। কনকাকাফের দলগুলো মূলত ২০২৭ সালের গোল্ড কাপের
ফলাফল ও নির্ধারিত যোগ্যতার মানদণ্ডের ভিত্তিতে এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে।কনমেবল সভাপতি ও ফিফা সহসভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেস জানিয়েছেন যে, কোপা আমেরিকা তাদের ঐতিহ্য ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও উল্লেখ করেন যে, এই আয়োজনের মধ্য দিয়ে কনকাকাফের সঙ্গে তাদের ঐতিহাসিক অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে এবং ফুটবলের সীমানা পেরিয়ে বড় স্বপ্ন বাস্তবায়নের পথ প্রসারিত হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত