বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল • শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা • লালদিয়া টার্মিনাল এলাকা ঘুরে দেখলেন ডেনমার্কের স্টেট সেক্রেটারি • হতশ্রী বোলিং-ফিল্ডিংয়ে বিশাল লিডের নিচে বাংলাদেশ • সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের কাজ: অর্থ মন্ত্রী • ৩০০ ফুট সড়কের সেই ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ • নওগাঁয় ‘৩০০ কোটি টাকা আত্মসাৎ’: আত্মগোপনে থাকা রনি ঢাকায় গ্রেপ্তার • কেএমপি কমিশনারসহ পুলিশের ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল • ৫৩ বলে ২৮ ছক্কায় ২০৪ রান, বিশ্বরেকর্ড সূর্যবংশীর • স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন শেষে সচিবালয়ে দাপ্তরিক কাজ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মহানগর শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

রাজধানী ডেস্ক: ঢাকার আশুলিয়ায় আট বছরের এক শিশুকে নিরাপদে সরিয়ে দিতে গিয়ে সেপটিক ট্যাংকের ধসে পড়া মাটি ও দেয়ালের নিচে চাপা পড়েছেন মো. ছকিনুর ইসলাম নামের এক পোশাকশ্রমিক। গত ২৪ নভেম্বর বিকেলে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার দরগার পাড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিশুটিকে বাঁচালেও তিনি নিজে আর উঠে আসতে পারেননি। ঘটনার পর থেকে নিখোঁজ থাকা এই শ্রমিকের সন্ধানে রাত পর্যন্ত উদ্ধারকাজ চালিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এলাকার একটি পুকুরের পাশে থাকা পরিত্যক্ত সেপটিক ট্যাংকের জমে থাকা পানিতে ছিপ দিয়ে মাছ ধরছিল শাহিন কাজী লাভলু নামের আট বছরের এক শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত শিশুটি ট্যাংকের পানিতে পড়ে গেলে তার চিৎকারে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। শিশুটিকে বাঁচানোর জন্য মুহূর্তের দেরি না করে দ্রুত ট্যাংকের পানিতে নেমে পড়েন পোশাকশ্রমিক ছকিনুর ইসলাম। তিনি নিজের জীবনের পরোয়া না করে শিশুটিকে উদ্ধার করে নিরাপদে ওপরে তুলে দিতে সক্ষম হন।

তবে শিশুটিকে বাঁচানোর পর নিজে আর ট্যাংক থেকে বের হতে পারেননি ছকিনুর ইসলাম। মুহূর্তের মধ্যেই জরাজীর্ণ ট্যাংকের দেয়াল ও পাশের মাটি ধসে তাঁর ওপর পড়ে। এতে তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। আশুলিয়া থানার এসআই মিরাজ ঘটনাস্থল থেকে জানান যে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সেসময় চলমান ছিল।

নিখোঁজ ছকিনুর ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ছিট রাজীব গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাটিং বান্ডেলম্যান হিসেবে কাজ করতেন এবং স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে দরগার পাড় এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। যে মানুষটি অন্যের সন্তানকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছেন, তাঁর পথ চেয়ে এখন অপেক্ষায় রয়েছে তাঁর নিজের দুই সন্তান ও পরিবারের সদস্যরা।

খুঁজুন