সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি ২৪ ঘণ্টার আগে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে কিছু বলা যাবে না

২৪ ঘণ্টার আগে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে কিছু বলা যাবে না



বিডি টুডেস ডিজিটাল ডেস্ক:


হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আগামী ২৪ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও তার মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।


রোববার (২৩ জুন) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গেটে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।



ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার তিনটি ব্লক ছিল, সেগুলো সারানো হয়েছে। আমি বারবার বলছিলাম, যেকোনো সময় যেকোনো অঘটন ঘটে যেতে পারে।


 সেই অঘটনটি গত শুক্রবার রাতে ঘটতে যাচ্ছিল এবং সেই অবস্থায় মেডিকেল বোর্ডের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে ট্রান্সফার করে, তার যেই অবস্থা সেই অনুযায়ী তার চিকিৎসা শুরু করে। 



সবশেষ অবস্থা অর্থাৎ আজকে (গতকাল) পারমানেন্ট পেসমেকার লাগানো হয়েছে। তিনি এখন চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আগামী ২৪ ঘণ্টা না গেলে তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করা বিব্রতকর হয়ে যেতে পারে।


দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য তার পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চান ডা. জাহিদ।


এর আগে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুক্রবার (২১ জুন) দিবাগত রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


৭৯ বছর বয়সী বিএনপির এই নেত্রী ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনির বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

খুঁজুন