রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর ৫ম শ্রেণির ছাত্রী ৬ মাসের অন্তসত্তা, ধর্ষকে জেল হাজতে প্রেরন

৫ম শ্রেণির ছাত্রী ৬ মাসের অন্তসত্তা, ধর্ষকে জেল হাজতে প্রেরন

মানিকগঞ্জ প্রতিনিধি ঃ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামের পঞ্চম শ্রেনীর এক ছাত্রীর (১১) সাথে ৬০ বছর বয়সী এক বৃদ্ধে শারীরিক সম্পর্কে শিশুটি ৬ মাসের অন্তসত্তা হওয়ার অভিযোগ ওঠেছে। এই ঘটনা প্রকাশ পাওয়ায় গতকাল (শনিবার) থানায় অভিযোগ দেয়ার পর পরই অভিযুক্ত মোহন মোল্লা (৬০) কে তার বাড়ি থেকে  গ্রেফতার করে পুলিশ। 

আজ রবিবার আসামীকে মানিকগঞ্জ চীফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরনের আদেশ দেন। 

সিংগাইর থানার থানার অফিসার ইনচাজ (ওসি) মোঃ সফিকুল ইসলাম বলেন, শনিবার বিকেলে থানায় অভিযোগ পেয়ে রাতেই অভিযান করে মোহন মোল্লাকে আটক করা হয়। রোববার দুপুরে সিনিয়ার চীফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট জান্নাতূল বারি সুলতানা ২২ ধারায় ভিকটিমের জবানবন্দী নেন। পরে বিচারক আসামীকে জেল হাজতে পাঠান।  

ভিকটিম ও তার পরিবারের সাথে কথা বলে জানা গেছে, আরও ৫-৬ মাস আগে মোহন মোল্লা ওই ছাত্রীকে ফুসলিয়ে খাসের চর বাজারের আলীম মেম্বারের নিশাত-সিফাত এন্টারপ্রাইজ নামের একটি টিনের দোকানের ছাদে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। এতে মেয়েটি অন্তসত্তা হয়ে পড়ে। গত ২৮ জুলাই একটি বেসরকারি হাসপাতালের ডাক্তারের রিপোর্ট অনুযায়ী মেয়েটির গভের ভ্রুুন ২৪ সপ্তাহ ১ দিন বলে জানা যায়। 

ভিকটিমের মা জানান, তাদের নিজস্ব কোনো জায়গা জমি নেই। অন্যের বাড়িতে ভাড়া থেকে ঝি-এর কাজ করেন। স্বামী কৃষি কাজ করেন। ৩ সন্তানের মধ্যে তার এই মেয়েটি সবার ছোট। ঘটনা প্রকাশ পাওয়ায় ১০-১২ দিন আগে অভিযুক্ত মোহনের বোন ছকিনা আমাদের ২ হাজার টাকা দিয়ে গর্ভের সন্তান নষ্ট করতে বলেছিলো। 

খুঁজুন