শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
ফসলের উৎপাদন বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে নওগাঁর রাণীনগরে ২০২৬-২৭ অর্থবছরে প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার ২৬ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।
এই কর্মসূচির আওতায় উপজেলার ৫ হাজার প্রান্তিক পর্যায়ের কৃষক প্রণোদনার উপকরণ হিসেবে উন্নত জাতের ১ কেজি করে সরিষা বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার (ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি) পাচ্ছেন।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর), কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন চৈতি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরোয়ারদী হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ এচাহক আলী, সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুবিধাভোগী কৃষক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমদানি নির্ভরতা কমাতে এবং পারিবারিক চাহিদা পূরণে প্রণোদনা দিয়ে কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করা হচ্ছে। বর্তমান কৃষকবান্ধব সরকার সবার আগে কৃষকদের অগ্রাধিকার দিচ্ছে। তাই কৃষি প্রণোদনার প্রতিটি উপকরণ যেন প্রকৃত কৃষকরা পায় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রণোদনার উপকরণ দিয়ে আত্মীয়তা করার কোনো প্রয়োজন নেই। সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে দেশে সব ফসলের উৎপাদন বৃদ্ধি করা। দেশের কৃষিখাতকে আরও সমৃদ্ধশালী করতে আগামীতে প্রণোদনার পরিমাণ আরও বৃদ্ধি করার কথাও জানান তিনি।
নওগাঁয় রাণীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
নওগাঁয় রাণীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃফসলের উৎপাদন বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে নওগাঁর রাণীনগরে ২০২৬-২৭ অর্থবছরে প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার ২৬ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।এই কর্মসূচির আওতায় উপজেলার ৫ হাজার প্রান্তিক পর্যায়ের কৃষক প্রণোদনার উপকরণ হিসেবে উন্নত জাতের ১ কেজি করে সরিষা বীজ ও ২০ কেজি
করে রাসায়নিক সার (ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি) পাচ্ছেন।রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর), কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন চৈতি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরোয়ারদী হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ এচাহক আলী, সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন
পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুবিধাভোগী কৃষক প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমদানি নির্ভরতা কমাতে এবং পারিবারিক চাহিদা পূরণে প্রণোদনা দিয়ে কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করা হচ্ছে। বর্তমান কৃষকবান্ধব সরকার সবার আগে কৃষকদের অগ্রাধিকার দিচ্ছে। তাই কৃষি প্রণোদনার প্রতিটি উপকরণ যেন প্রকৃত কৃষকরা পায় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রণোদনার উপকরণ দিয়ে আত্মীয়তা করার কোনো প্রয়োজন নেই। সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে দেশে সব ফসলের উৎপাদন বৃদ্ধি করা। দেশের কৃষিখাতকে আরও সমৃদ্ধশালী করতে আগামীতে প্রণোদনার পরিমাণ আরও বৃদ্ধি করার কথাও জানান তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত