মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ডা. আসাদুরের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে মাভাবিপ্রবিতে একাডেমিক মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্ম ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না

৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না

আগে নিবন্ধিত হলেও ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সোমবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’র ‘ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন’ শীর্ষক এই আলোচনা সভা হয়। আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।

যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু বয়স ৬৫ বছরের বেশি, তারা এবার হজে যেতে পারবেন কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, না, তারা যেতে পারবেন না। ইন্টারন্যাশনালি বিশ্বের সঙ্গে একই সিস্টেমে চলছে। ৬৫ বছরের বেশি যাদের বয়স হয়েছে, তারা যেতে পারবেন না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিগত দুটি বছর পবিত্র হজ পালন করা সম্ভব হয়নি। আল্লাহর অশেষ রহমতে এ বছর আমরা হজ করতে যাচ্ছি। সৌদি আরবের সঙ্গে যে দ্বিপাক্ষিক চুক্তি সেটাও হয়ে যাবে।

অন্যান্য বছর হজের প্রক্রিয়া শেষ করতে ৪-৬ মাস সময় পাওয়া যায় উল্লেখ করে তিনি বলেন, এবার সময় মাত্রা ৩৪ দিন। ৩৪ দিনে এই কর্মযজ্ঞ আল্লাহতায়ালা যদি পরিত্রাণ দেওয়ার ব্যবস্থা করেন, এছাড়া করার কোনো উপায় নেই। আমরা শুক্র ও শনিবারও অফিস খোলা রেখে কাজ করেছি।

খুঁজুন