বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
পটুয়াখালীতে একটি ট্রলারে ধরা পড়েছে ১০০ মণ ইলিশ যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি স্থানীয় সরকার মন্ত্রীকে আহবায়ক করে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন রাজস্ব ব্যবস্থাপনার ডিজিটাল কার্যক্রমে ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদ উল্লাহ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা নাটোরে চলনবিলে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যে খুশি স্টিভ ওয়াহ চ্যাম্পিয়ন্স লিগ ড্র : লিগ পর্বের সিডিং পট চূড়ান্ত
আন্তর্জাতিক ৭০০ বছর কারাদণ্ড হতে পারে ট্রাম্পের

৭০০ বছর কারাদণ্ড হতে পারে ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এখন পর্যন্ত যত মামলা হয়েছে, দোষী সাব্যস্ত হলে সব মামলায় তার ৭০০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্রের আইনজীবীদের উদ্ধৃতি দিয়ে বুধবার (১৭ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে চতুর্থবারের মতো অভিযুক্ত হয়েছেন। সবশেষ গত সোমবার (১৪ আগস্ট) অভিযুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওই দিন ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেয়ার অভিযোগে জর্জিয়ার ফুলটন কাউন্টির আদালত ট্রাম্পসহ ১৮ জনকে অভিযুক্ত করেন।

এখন পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে ৯১টি ফৌজদারি মামলা হয়েছে। এসব মামলায় তার সবমিলিয়ে ৭০০ বছরের বেশি সাজা হতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।

২০২০ সালের নভেম্বরে জর্জিয়া অঙ্গরাজ্যের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে মাত্র ১১ হাজার ৭৭৯ ভোটে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। পরে ২০২১ সালের ২ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পার্জারকে ফোন করে নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার অনুরোধ করেন।

ট্রাম্প রাফেনস্পার্জারকে বলেন, তার জয়ের জন্য আরও ভোটের ব্যবস্থা করতে। অবশ্য ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট। ওই মামলায় আগামী ২৫ আগস্ট ফৌজদারি আদালতে হাজিরা দেয়ার কথা রয়েছে ট্রাম্পের।

এরআগে গত জুনে ফ্লোরিডায় গোপন নথির ভুল ব্যবস্থাপনার জন্য অভিযুক্ত করা হয় ট্রাম্পকে। গত মার্চে ট্রাম্পের বিরুদ্ধে প্রথম অভিযোগ করেন সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েল। তিনি ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার অভিযোগ করেন।

খুঁজুন