সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
দেশের খবর ৯শত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

৯শত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের নিকট থেকে ৯শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদি নগর গ্রামের মৃত আক্কাছ মিয়ার ছেলে হারুনুর রশিদ কাজল (৫৮) এবং ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের নুরুল আমিনের ছেলে ইকবাল হোসেন(৪২)।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালী সদর উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও বলেন,নোয়াখালী পৌরসভার হাউজিং এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে নয়শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।শুক্রবার বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।

খুঁজুন