বিনোদন ডেস্ক: মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে মঞ্চে বলিউড তারকা শাহরুখ খানকে হাতের ইশারায় থামিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির এমন আচরণে মঞ্চে বেশ অপ্রস্তুত হয়ে পড়েন শাহরুখ। গত ২১ নভেম্বর মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটে। আম্বানি পরিবারের সঙ্গে বলিউড বাদশার দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও পারিবারিক সম্পর্ক রয়েছে।
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যায়, মঞ্চে আধ্যাত্মিক গুরু জগ্গি বাসুদেবের সঙ্গে কথা বলছেন অনন্ত আম্বানি। সেই কথোপকথনে শাহরুখ খান যুক্ত হওয়ার চেষ্টা করলে অনন্ত হেসে আঙুল তুলে তাকে থামিয়ে দেন। জবাবে শাহরুখও মাথা নেড়ে সায় দিয়ে চুপ হয়ে যান এবং কিছুটা অস্বস্তিতে পড়েন। তবে দ্রুতই নিজেকে সামলে নিয়ে তিনি মঞ্চে উপস্থিত অন্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলা শুরু করেন। ওই সময় তাদের মধ্যে ঠিক কী বিষয়ে আলোচনা চলছিল, তা প্রকাশিত ভিডিও থেকে স্পষ্ট হয়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর নানা ভিডিও তৈরি করায় শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, এক কনটেন্ট ক্রিয়েটরকে শাহরুখ খানের পক্ষ থেকে আইনি নোটিস পাঠানো হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে পরবর্তীতে অভিনেতার আইনজীবীরা স্পষ্ট জানিয়ে দেন যে, এ ধরনের কোনো নোটিস পাঠানো হয়নি।
অমৃতা ফড়নবিশের সংস্থা ‘দিব্যজ ফাউন্ডেশনের’ উদ্যোগে ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ শীর্ষক ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। ২৬/১১ মুম্বাই হামলায় নিহতদের পাশাপাশি নিরাপত্তারক্ষী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাহসিকতা দেখানো সাধারণ মানুষদের শ্রদ্ধা জানাতে এই আয়োজন করা হয়। আলোচিত এই অনুষ্ঠানে রণবীর সিং, অক্ষয় কুমার ও বিক্রান্ত ম্যাসির মতো তারকারাও উপস্থিত ছিলেন।
মঞ্চে শাহরুখকে ‘শাসালেন’ অনন্ত আম্বানি
মঞ্চে শাহরুখকে ‘শাসালেন’ অনন্ত আম্বানি
বিনোদন ডেস্ক: মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে মঞ্চে বলিউড তারকা শাহরুখ খানকে হাতের ইশারায় থামিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির এমন আচরণে মঞ্চে বেশ অপ্রস্তুত হয়ে পড়েন শাহরুখ। গত ২১ নভেম্বর মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটে। আম্বানি পরিবারের সঙ্গে বলিউড বাদশার দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও পারিবারিক সম্পর্ক রয়েছে।ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যায়, মঞ্চে আধ্যাত্মিক গুরু জগ্গি বাসুদেবের সঙ্গে কথা বলছেন অনন্ত আম্বানি। সেই কথোপকথনে শাহরুখ খান
যুক্ত হওয়ার চেষ্টা করলে অনন্ত হেসে আঙুল তুলে তাকে থামিয়ে দেন। জবাবে শাহরুখও মাথা নেড়ে সায় দিয়ে চুপ হয়ে যান এবং কিছুটা অস্বস্তিতে পড়েন। তবে দ্রুতই নিজেকে সামলে নিয়ে তিনি মঞ্চে উপস্থিত অন্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলা শুরু করেন। ওই সময় তাদের মধ্যে ঠিক কী বিষয়ে আলোচনা চলছিল, তা প্রকাশিত ভিডিও থেকে স্পষ্ট হয়নি।এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর নানা ভিডিও তৈরি করায় শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, এক কনটেন্ট
ক্রিয়েটরকে শাহরুখ খানের পক্ষ থেকে আইনি নোটিস পাঠানো হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে পরবর্তীতে অভিনেতার আইনজীবীরা স্পষ্ট জানিয়ে দেন যে, এ ধরনের কোনো নোটিস পাঠানো হয়নি।অমৃতা ফড়নবিশের সংস্থা ‘দিব্যজ ফাউন্ডেশনের’ উদ্যোগে ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ শীর্ষক ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। ২৬/১১ মুম্বাই হামলায় নিহতদের পাশাপাশি নিরাপত্তারক্ষী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাহসিকতা দেখানো সাধারণ মানুষদের শ্রদ্ধা জানাতে এই আয়োজন করা হয়। আলোচিত এই অনুষ্ঠানে রণবীর সিং, অক্ষয় কুমার ও বিক্রান্ত ম্যাসির মতো তারকারাও উপস্থিত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত