রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন আবারও আইটেম গানে সামান্থা

আবারও আইটেম গানে সামান্থা

আইটেম গানে নেচে বেশ জনপ্রিয়তা পেয়েছেন ভারতের দক্ষিণের নায়িকা সামান্থা রুথ প্রভু। তার ‘পুষ্পা’ সিনেমায় ‘ও আন্তাভা’ শিরোনামের গানে ঝড় তুলেছিল কোটি পুরুষের হৃদয়। 

রাতারাতি ভাইরাল হয়ে যান এ অভিনেত্রী। মনোমুগ্ধকর নাচে পেয়েছেন ভক্তদের ভালোবাসা।আবার তিনি নাচের ঝলক দেখাতে আসছেন।এবার তাকে নাচতে দেখা যাবে ‘যশোদা’ সিনেমায়। এ সিনেমায় প্রধান চরিত্রে আছেন তিনি নিজেই। তবে তাতে আইটেম গানেও নাচবেন অভিনেত্রী।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানা গেছে, হায়দরাবাদে চলছে এই গানের শুটিং। তার জন্য অসাধারণ সেট তৈরি করেছেন নির্মাতারা। নতুন এ আইটেম গানে আগের চেয়ে আরও বেশি ঝলক থাকবে এবং আবেদনময়ী রূপে দেখা যাবে সামান্থাকে। নারীকেন্দ্রিক ও ড্রামা ঘরানার এ সিনেমা যুগল পরিচালনা করছেন হরি ও হারিস।

এ ছবিতে আরও আছেন উন্নি মুকুন্দন, বারালক্ষ্মী শরৎকুমার, রাও রমেশ, মুরালি শর্মা, শত্রু । সিনেমাটি তেলুগু, কন্নড়, তামিল, মালয়ালম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে।

আগামী ২২ আগস্ট মুক্তি পাবে 'যশোদা'। এর আগে অভিনেত্রীকে ডিকের হিন্দি ওটিটি সিরিজ 'দ্য ফ্যামিলি ম্যান ২' দুর্দান্ত অভিনয় করতে দেখা গেছে।

খুঁজুন