বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর... • মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর
বিনোদন আবারও সালমানের সঙ্গে পূজা

আবারও সালমানের সঙ্গে পূজা

বর্তমানে বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন দক্ষিণী অভিনেত্রী পূজা হেগডে। সালমান খানের সঙ্গে জুটি বেঁধে বলিউড সিনেমায় অভিনয় নিয়ে শুরু থেকেই আলোচনায় আছেন এই অভিনেত্রী।

অনেকেই মনে করছেন, সিনেমাটি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কিছু যুক্ত করবে। এমনকি বলিউডে পূজার শক্ত অবস্থান তৈরি হবে বলেও মনে করছেন অনেকে। এরইমাঝে নতুন সিনেমা দিয়ে আলোচনায় এলেন পূজা। সেই সিনেমাও আবার সালমানের সঙ্গে! জানা গেছে, ‘নো এন্টি মেইন এন্টি’ সিনেমার সিকুয়েলের কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। আর এই সিনেমাতে সালমানের বিপরীতে ১০ জন অভিনেত্রীকে দেখা যাবে। সেই তালিকায় রয়েছেন পূজা হেগডে, তামান্না ভাটিয়া, সামান্থা, রেশমিকার মতো জনপ্রিয় দক্ষিণী তারকারা।

সিনেমাটিতে সালমান খান ছাড়াও সিক্যুয়েলে অনিল কাপুর, ফারদিন খানও থাকছেন। সিনেমাটি নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকেই নেটিজেনদের মাঝে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন দক্ষিণের এতগুলো স্টারকে যুক্ত করায় দক্ষিণী দর্শকদের ভেতর দারুণ প্রভাব ফেলবে।

সিনেমাটিতে নিয়ে উচ্ছ্বসিত পূজা ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘আবারও সালমান খানের মতো সুপারস্টারের সঙ্গে কাজের সুযোগ পেলাম। এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। এবারের সিক্যুয়েলে এক হিরোর ১০ হিরোইন থাকছে। বিষয়টি ভাবতেই অন্যরকম লাগছে। আশা করছি দারুণ একটি কাজ ক্যারিয়ারে যুক্ত হবে।’


খুঁজুন