রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন আবেদনময়ী ছবি শেয়ার করেছেন ইশা

আবেদনময়ী ছবি শেয়ার করেছেন ইশা

সায়মা সাদিয়া :  টলিউডের এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহা। মায়াবী চেহারা আর সাবলীল অভিনয় দিয়ে দর্শকের হৃদয় জয় করে নিয়েছেন তিনি। তার স্নিগ্ধ হাসি, গভীর চাহনিতে ডুবে থাকে ভক্তরা।

ইশাকে পর্দায় সাধারণ বাঙালি ললনার রূপেই দেখা যায়। তাতেই দর্শক মুগ্ধতা খুঁজে পায়। তবে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছক ভাঙার চেষ্টা করছেন অভিনেত্রী। খোলামেলা ছবি শেয়ার করে বুঝিয়ে দিতে চাইছেন, তিনি সব রূপেই সুদর্শনা।

শনিবার (২ জুলাই) ইনস্টাগ্রামে একটি আবেদনময়ী ছবি শেয়ার করেছেন ইশা। সেখানে দেখা গেল, শুধুমাত্র একটি তোয়ালে পরে বাথটাবে শুয়ে আছেন তিনি। কাজল আঁকা চোখে চেয়ে রয়েছেন আনমনে। আবছা কাচে ছবির মতো ফুটে উঠেছে মেঘলা শহর।

এমন খোলামেলা রূপে এবারই প্রথম দেখা গেলো ইশাকে। ভক্তরা তাই মুগ্ধতা প্রকাশ করতে কার্পণ্য করছে না। হাজারো মন্তব্যের ঢল নেমেছে অভিনেত্রীর ইনস্টা পোস্টে। এক ভক্ত তো তাকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসেছেন! বিশ্বজিৎ দাস নামের ওই ভক্ত মন্তব্যের ঘরে লিখেছেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’

কেউ আবার বলেছেন, তার মতো সুন্দরী জীবনেও দেখেননি। অনেকে অবশ্য অভিনেত্রীকে এমন রূপে দেখে হতাশা প্রকাশ করেছেন। তাদের কাছে ইশাকে সাধারণ রূপেই ভালো লাগে।

খুঁজুন