সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
আন্তর্জাতিক আদালতে ট্রাম্প, বললেন আমি নির্দোষ

আদালতে ট্রাম্প, বললেন আমি নির্দোষ

মিয়ামির আদালতে গিয়ে ট্রাম্প বললেন আমি নির্দোষ। এবার গোপনীয় নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিচার শুরু হবে।

মিয়ামির হোটেল থেকে বেরিয়ে ট্রাম্পের গাড়ির কনভয় যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন দুই পাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে। কারও হাতে ধরা ব্যানার। কারো হাতে ধরা পতাকায় লেখা ট্রাম্প। কারো ব্যানারে ট্রাম্পের ছবি। ছিল বেশ কিছু স্লোগান লেখা ব্যানারও। আবার ট্রাম্পবিরোধী কিছু ব্যানারও ছিল।

আদালত চত্বরে পৌঁছে গাড়ি থেকে নেমে কোর্টরুমে ঢুকলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট। বিচারকের কাছে বললেন, তিনি নির্দোষ। বিচারক জানালেন, ট্রাম্প যেতে পারেন। আবার সমর্থকদের মাঝখান দিয়ে ট্রাম্প বেরোলেন। বুধবার (১৪ জুন) ট্রাম্পের ৭৭তম জন্মদিন। সেই পার্টিতে গেলেন তিনি। তারপর বিমানে করে মিয়ামি ছাড়লেন।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি হোয়াইট হাউস ছাড়ার সময় বেশ কিছু গোপনীয় নথি সঙ্গে করে নিয়ে গেছেন, যা তিনি আইনত করতে পারেন না। এই ফাইল ফাঁস হলে তা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপদের কারণ হতো। এই অভিযোগ প্রমাণ হলে ট্রাম্পের বেশ কয়েক বছর জেল হতে পারে।

ট্রাম্প নিজেকে নিরপরাধ বলার পর এখন কয়েক মাসের মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে। সেসময় ট্রাম্প আবার প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রচার করবেন। বিশেষজ্ঞদের ধারণা, বিচার শুরু হতে এক বছর লেগে যাবে। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্টের এইভাবে আদালতে যাওয়ার ঘটনাও অভূতপূর্ব।

ট্রাম্প জানিয়েছেন, তিনি নির্দোষ। তিনি যাতে আর প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে না পারেন, তার জন্য এই সব করা হচ্ছে। মামলায় যাই হোক না কেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন।

খুঁজুন