সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক আফগান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করল পাকিস্তান

আফগান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করল পাকিস্তান

আফগানিস্তানের সঙ্গে দফায় দফায় সামরিক সংঘর্ষের পর পাকিস্তান তার পশ্চিম সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সপ্তাহজুড়ে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কয়েক ডজন লোক নিহত হওয়ার পর সোমবার এই সতর্কতা জারি করা হয়।

পাকিস্তানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আফগান তালেবান বাহিনীর ‘অযৌক্তিক’ হামলার পর শনিবার থেকে সমস্ত সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। আরেকজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, রবিবার রাতে ছোট অস্ত্রের গোলাগুলির কয়েকটি ঘটনা ঘটেছে। তবে সামগ্রিক পরিস্থিতি শান্ত ছিল।

এদিকে, পাকিস্তান ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্তের ক্রসিং বন্ধ করে দেওয়ায় প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি রয়টার্সকে বলেছেন, সীমান্তের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

পাকিস্তানের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, যানবাহন এবং পথচারীদের জন্য সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় সীমান্তে বাণিজ্য এবং অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়ে কাজ করা সমস্ত পাকিস্তানি সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।

খুঁজুন