রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি আগামী নির্বাচন অনেক কঠিন হবে

আগামী নির্বাচন অনেক কঠিন হবে

আগামী নির্বাচন অতীতের যে কোন নির্বাচন থেকে অনেক অনেক কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে গাজীপুর, ঢাকা ও নারায়নগঞ্জ জেলা নেতা কর্মীদের নিয়ে"রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা' ও জনসম্পৃক্তি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ ভার্চুয়ালি যুক্ত প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, সহকর্মীবৃন্দ আগামী যে নির্বাচন হবে আপনাদেরকে আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানেতো প্রধান প্রতিপক্ষ নাই, অথবা দুর্বল হয়ে গেছে নির্বাচন খুব সহজ হবে। নো, নো এন্ড নো । এই নির্বাচন অতীতের যে কোন নির্বাচন থেকে অনেক অনেক অনেক কঠিন হবে। কাজেই নিজেদেরকে সেভাবেই প্রস্তুত করুন। আগমি যে কঠিন নির্বচন সেটি জনগণের সমর্থন নিয়ে সেই নির্বাচনের পুরসেরাত যেন আমরা পার হতে পারি। সেজন্যই সব সময় বলছি জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন।

তিনি বলেন, আমরা সেই ১৯৮১ সালের আগে থেকে দেখেছি কিভাবে জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে। দেশের ভিতরে এবং দেশের বাইরে আন্তর্জতিকভাবে। ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে নাই। এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র যখন হবে ধরে নিতে হবে ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধে নয়, সেই ষড়যন্ত্রের অংশের মধ্যে আছে আরেকটি ষড়যন্ত্র । যেটি হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, স্বার্বভৌমত্যের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

তারেক রহমান আরো বলেন, স্বৈরাচারের মাথা পালিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়েছে। কিন্ত লেজ ও শরীরের অনেকাংশ রয়ে গেছে। তারা কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। কাজেই আপনাদের (নেতা-কর্মী) এ ব্যাপােের সজাগ থকতে হবে। ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের ভেতরে অনেকে অনেক এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। এ সব ব্যাপারেও আমাদের সজাগ থাকতে হবে। আপনাদের চোখ-কান খোল রাখতে হবে।

বিএনপি কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে গাজীপুরের চান্দনা চৌরাস্তা একটি কমিউনিটি সেন্টার অনুষ্ঠিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।

বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান। কর্মশালায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার উপর বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদা হাবিবা।

খুঁজুন