সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি আ.লীগের ফান্ডে জমা সাড়ে ৯০ কোটি টাকা

আ.লীগের ফান্ডে জমা সাড়ে ৯০ কোটি টাকা


বিডি টুডেস  রিপোর্ট:


২০২২ সালের তুলনায় গত বছর আওয়ামী লীগের আয় ও ব্যয় বেড়েছে। আর দলীয় ফান্ডে জমা আছে ৯০ কোটি ৫৫ লাখ ৩১ হাজার টাকা।


বৃহস্পতিবার (২৭ জুন) নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিমের কাছে ২০২৩ সালের বার্ষিক আর্থিক বিবরণী জমা দেন ক্ষমতাসীনরা।


দলটির আয়-ব্যয়ের হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে আওয়ামী লীগের আয় ও ব্যয় দুটোই বেড়েছে। গত বছর দলটির আয় হয়েছে ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার এবং ব্যয় হয়েছে ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা।


২০২২ সালে দলটির আয় ছিল ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। ব্যয় হয়েছিল ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা।



২০২৩ সালে আওয়ামী লীগের আয়ের মধ্যে মাসিক চাঁদা থেকে ১ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার টাকা, মেঘনা ব্যাংকের অনুদান ১ কোটি ১ লাখ টাকা, মনোনয়ন ফরম বিক্রি করে ১৬ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা।



 অন্যান্য ফরম বিক্রি করে ২ কোটি ২৯ লাখ ৮৪ হাজার টাকার, ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে ভাড়া বাবদ ১৫ লাখ ৩৫ হাজার টাকা, ব্যাংক থেকে সুদ ৪ কোটি ৮৪ লাখ ৪১ হাজার টাকা এবং অন্যান্য খাত থেকে ৩৭ লাখ ৭২ হাজার টাকা আয় করেছে।


এ ছাড়া ২০২৩ সালের ১ জানুয়ারি দলটির ব্যাংক হিসাবে জমা ছিল ৭৩ কোটি ২৭ লাখ ৫৪ হাজার টাকা। আর বছর শেষে (৩১ ডিসেম্বর) দলটির ব্যাংক হিসাবে রয়েছে ৯০ কোটি ৫৫ লাখ ৩১ হাজার টাকা।


খুঁজুন