রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি আ.লীগকে নেব না, ভালো মানুষদেরও বাদ দেব না

আ.লীগকে নেব না, ভালো মানুষদেরও বাদ দেব না

আওয়ামী লীগকে নেওয়া হবে না, তবে যারা ভালো মানুষ, তাদেরকেও বাদ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ জুন) রাজধানীর উত্তরায় দলের সদস্য নবায়ন কর্মসূচিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদবিরোধী দলগুলোর নেতারা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ায় আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, তা আমরা আজ ভুলে যাচ্ছি। তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগকে নেব না, তবে যারা ভালো মানুষ, তাদেরও বাদ দেব না।

১৭ বছরের রাজনৈতিক নিপীড়নের কথা তুলে ধরে এ সময় বিএনপি মহাসচিব বলেন, এই দীর্ঘ সময়ে মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। তাদের একমাত্র চাওয়া গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া। আমাদের আন্দোলন সেই অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, যারা নির্বাচন চায় না, তারা জানে নির্বাচন এলে যেসব সুযোগ-সুবিধা এখন পাচ্ছে, তা আর পাবে না। তাই তারা বাধা তৈরি করছে।

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যকার অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক নিয়েও কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, এ ধরনের বৈঠক রাজনীতিতে বিরল। তবে বৈঠক নিয়ে অনেকে অসন্তুষ্ট।জোর করে নয়, ভালোবেসে জনগণের ভোট নিতে হবে বলেও এ সময় মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

খুঁজুন