রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
ধর্ম আল্লাহ্‌ আমাদের ইসলামের প্রকৃত শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন

আল্লাহ্‌ আমাদের ইসলামের প্রকৃত শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন

পবিত্র কুরআনের সুরা তওবার ৬ নম্বর আয়াতে আল্লাহ্‌ বলেন “আর যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় চায়, তাহলে তাকে আশ্রয় দাও, যাতে সে আল্লাহর কালাম শুনতে পারে। অতঃপর তাকে পৌঁছে দাও তার নিরাপদ স্থানে।” 


সুরা মুমতাহিনার ৮ নম্বর আয়াতে আল্লাহ্‌ বলেন “দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়ি-ঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না। নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালবাসেন।”


সুরা ইউনুসের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ্‌ বলেন ‘আপনার প্রতিপালক ইচ্ছা করলে পৃথিবীর সব মানুষ ঈমান আনত। তবে আপনি কি মানুষকে বাধ্য করবেন যেন তারা ঈমান নিয়ে আসে?’


পবিত্র কুরআনের পাশাপাশি হাদীস শরীফেও আছে এর সংশ্লিষ্টতা। 'হযরত জাবের রা. বর্ণনা করেন একদিন আমাদের পাশ দিয়ে একটি লাশ নিয়ে যাচ্ছিলো। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে দাঁড়িয়ে গেলেন। তার দেখাদেখি আমরাও দাঁড়ালাম। আমরা তাকে বললাম, ‘ইয়া রসুলাল্লাহ! এ তো এক ইহুদির লাশ! রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘যখন কোনো লাশ নিতে দেখবে, তখন দাঁড়াবে।’ (বুখারি ১৩১১)


অন্য ধর্মের কাছে ইসলামের ব্যাপারে যেন ইতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ে এব্যপারে বারবার রাসুলুল্লাহ (সাঃ) নসিহত করে গেছেন। ইসলামের মূল সৌন্দর্য ইসলামে নির্দেশিত সুন্দর আচরণ। আমাদের বাংলাদেশে ইসলামী লেবাসে ওরা কোন সম্প্রদায়ের লোক, যারা ইসলামের বিপরীত দৃশ্য মানুষের সামনে স্পষ্ট করছে? আর ওরাই বা কারা, যারা এসব মব সৃষ্টির পক্ষে প্রকাশ্যে কিংবা ইনিয়ে বিনিয়ে নানান যুক্তি দিচ্ছে? 

খুঁজুন