রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি আমেরিকার কাঁধে চড়ে বিএনপি ক্ষমতায় আসতে চায়...খাদ্যমন্ত্রী

আমেরিকার কাঁধে চড়ে বিএনপি ক্ষমতায় আসতে চায়...খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার :

আমেরিকার কাঁধে চড়ে বিএনপি ক্ষমতায় আসতে চায়। জনগণের উপর তাদের বিশ্বাস নাই। আওয়ামী লীগ ভিসানীতির তোয়াক্কা করে না। আওয়ামীলীগের শক্তি জনগণ বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। বৃহস্পতিবার বিকালে নওগাঁর পোরশা উপজেলার শিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মশিদপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য এ কথা জানান তিনি।

তিনি বলেন, বাঙালি জাতিকে বিশ্বের কাছে সন্মানিত জাতি হিসেবে পরিচিত করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার অবদান মনে রাখতে হবে। বর্তমানে কৃষক ভর্তূকি মূল্যে সার পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার প্রতি বস্তায় ৪ হাজার টাকা ভর্তূকি দেয়। দেশের উত্তরাঞ্চালের মন্দা চিরতরে দূর করেছে সরকার। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিধবা ভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা আর বীর মুক্তিযোদ্ধাদের সন্মানী দিচ্ছে এই সরকার।

খাদ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি দেশের উন্নয়ন চোখে দেখে না। তাদের আমলে দেশ ৫ বার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা মানুষ পুড়িয়ে মেরেছে। জনগণ সন্ত্রাসীদের দলকে চায় না। উন্নয়ন চাইলে শেখ হাসিনাকে সমর্থন দিন। তাঁকে আবারও প্রধানমন্ত্রী করুন।

তিনি আরো বলেন, বিএনপি সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল সারের জন্য বিদ্যুৎ এর জন্য কৃষককে গুলি করে মেরেছিল। শেখ হাসিনা বন্ধ করে দেওয়া কমিউনিটি ক্লিনিক চালু করে গরীব মানুষের কাছে স্বাস্থ্য সেবাকে আবারো ফিরিয়ে দিয়েছেন। এই কমিউনিটি ক্লিনিক মডেলের জন্য জাতিসংঘ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সন্মানিত করেছে।

মশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন।

খুঁজুন