রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন আমি বরাবরই স্বার্থপর : কোয়েল

আমি বরাবরই স্বার্থপর : কোয়েল

টলিউডের মিষ্টি অভিনেত্রী কোয়েল মল্লিক। আজ পর্যন্ত কোনো বিতর্কে জড়াননি। আগামী ২১ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে কোয়েল মল্লিক অভিনীত ছবি ‘স্বার্থপর’। ছবি মুক্তির আগে হঠাৎ করে কেন নিজেকে স্বার্থপর বলে উল্লেখ অভিনেত্রীর? ১৬ বছর পর রঞ্জিত মল্লিকের সঙ্গে বড়পর্দায় অভিনয় করতে দেখা যাবে মেয়ে কোয়েল মল্লিককে। একজন ভাই এবং বোনের অন্যরকম একটি গল্প নিয়ে তৈরি হওয়া ছবি ‘স্বার্থপর’ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শক।

সম্প্রতি ছবির বিষয়ে কথা বলতে গিয়ে নিজেকে স্বার্থপর বলে বসলেন অভিনেত্রী। অভিনেত্রীকে যখন প্রশ্ন করা হয়, কোয়েল কতটা স্বার্থপর? উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি ভীষণ স্বার্থপর।’ কেন তিনি এমন কথা বললেন? কোয়েল যে উত্তর দিয়েছেন তা শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন।

কোয়েল বলেন, ‘আমি সত্যি ভীষণ স্বার্থপর। আমি শান্তির জন্য স্বার্থপর। আমি আমার পরিবারের জন্য স্বার্থপর। আমি আমার কাছের মানুষদের নিয়ে স্বার্থপর। আমি স্বার্থপর বলতে এটুকুই বুঝি। এর বাইরে স্বার্থপর কথাটির সংজ্ঞা জানা নেই আমার। আমি শুধু আমার পরিবারকে ভালোবাসতে জানি।’

এরপর কোয়েল মল্লিককে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি নিজের বায়োপিকে কাকে দেখতে চান? উত্তরে কোয়েল বলেছিলেন, ‘আমি ভীষণ একজন বোরিং মানুষ। আমার বায়োপিক তৈরি হলে কেউ দেখবে না। একটা মানুষের জীবনে কিছু তো ড্রামা থাকে কিন্তু আমার সেটাও নেই। আমি কাজ না থাকলে শুধুই নিজের বাড়িতে থাকতেই পছন্দ করি। সন্তান এবং পরিবারের বাকিদের সঙ্গে গল্প করে কাটিয়ে দিই। তাই আমার জীবন নিয়ে ছবি তৈরি করা যায় না।’

খুঁজুন