রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মো নূরুল্লাহ  খান, আরব আমিরাত থেকে 

অতীতের যেকোনো সময়ের চেয়ে প্রবাসীদের নানাবিধ সমস্যা ও সফলতা প্রচারে গণমাধ্যমকর্মীরা বেশ অগ্রণী ভূমিকা পালন করছেন। যখনই প্রবাসীরা কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যায় পড়ছেন দূতাবাস ও কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করে সমাধানের পথ বের করতে সহযোগিতা করছেন আমিরাতে বসবাসরত প্রবাসী সাংবাদিকেরা। সাহসিকতার সঙ্গে তারা তাদের দায়িত্ব পালন কর‍তে সক্ষম হচ্ছেন। 

গতকাল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র ইফতার ও দোয়া মাহফিলে অতিথিরা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

সাধারণ সম্পাদক মুহাম্মদ মুরশেদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (পাসপোর্ট) মোহাম্মদ কাজি ফয়সাল, বিশিষ্ট ব্যবসায়ী রাজা মল্লিক, আবু হেনা, শওকত মোল্লা, নাজমুল হক, জাহাঙ্গীর আলম রুপু, ইমাম হোসেন জাহিদ পারভেজ। 

এসময় কনস্যুলেট জেনারেল বিএম জামাল হোসেন বলেন, প্রবাসীদের যেকোনো সমস্যা যাতে দ্রুত সময়ে আমাদের জানাতে পারেন সেজন্য কনস্যুলেটে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকদের জন্য আলাদা ব্যবস্থা করে রাখা হয়েছে। সাংবাদিকেরা দেশের স্বার্থে, প্রবাসীদের সমস্যার কথা আমাদের জানাতে প্রেস কার্ড দেখিয়ে যেকোনো পরিস্থিতিতে কনস্যুলেটে প্রবেশ কর‍তে পারবেন৷

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, প্রেসক্লাবের সহ সম্পাদক সনজিত কুমার শীল, সহ সম্পাদক মোদাসসের শাহ, সহ সম্পাদক আব্দুল আলিম সাইফুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ শাহীন, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইশতিয়াক আসিফ, সৈয়দ খোরশেদ আলম, শামসুল হক, মুহাম্মদ মেহেদি, মামুন, সাগর প্রমুখ।

সবশেষে মোনাজাত পরিচালনা করেন অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল।

খুঁজুন