আন্তর্জাতিক ডেস্ক: একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ করতে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার পর টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সরকারের উপপ্রেস সচিব হাসান শিপলু এই তথ্য নিশ্চিত করেছেন। তিন দিনের এই সরকারি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন।
শাহজালাল বিমানবন্দরে সরকারপ্রধানকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম খান মিল্টনসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। ঢাকা থেকে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করে একই দিন বিকেলে আনতালিয়ায় পৌঁছানোর কথা রয়েছে তার। পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এর আগে এক সংবাদ সম্মেলনে এই সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন।
তুরস্ক সফরকালে প্রধানমন্ত্রী আনতালিয়ায় পৌঁছানোর পর জলবায়ু সম্মেলনের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। আগামী ১২ নভেম্বর সম্মেলনের প্লেনারি সেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এই তিন দিনের সফর শেষে আগামী শুক্রবার তার দেশে ফিরে আসার কথা রয়েছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সুনির্দিষ্ট প্রস্তাব ও অবস্থান আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরাই এই সফরের মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রীর এই সফরে জলবায়ু সম্মেলনের পাশাপাশি বেশ কিছু দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গেও বৈঠক নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএনডিপির প্রশাসকের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
আনতালিয়ার পথে প্রধানমন্ত্রী
আনতালিয়ার পথে প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ করতে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার পর টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সরকারের উপপ্রেস সচিব হাসান শিপলু এই তথ্য নিশ্চিত করেছেন। তিন দিনের এই সরকারি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন।শাহজালাল বিমানবন্দরে সরকারপ্রধানকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল
কবির রিজভী। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম খান মিল্টনসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। ঢাকা থেকে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করে একই দিন বিকেলে আনতালিয়ায় পৌঁছানোর কথা রয়েছে তার। পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এর আগে এক সংবাদ সম্মেলনে এই সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন।তুরস্ক সফরকালে প্রধানমন্ত্রী আনতালিয়ায় পৌঁছানোর পর জলবায়ু সম্মেলনের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। আগামী ১২ নভেম্বর সম্মেলনের প্লেনারি সেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এই
তিন দিনের সফর শেষে আগামী শুক্রবার তার দেশে ফিরে আসার কথা রয়েছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সুনির্দিষ্ট প্রস্তাব ও অবস্থান আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরাই এই সফরের মূল লক্ষ্য।প্রধানমন্ত্রীর এই সফরে জলবায়ু সম্মেলনের পাশাপাশি বেশ কিছু দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গেও বৈঠক নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএনডিপির প্রশাসকের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত