মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
এবার মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন • সিরাজগঞ্জে কলেজ ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, ৪ ঘণ্টা অবরুদ্ধ অধ্যক্ষ • 'প্রয়াস' পরিদর্শনে জুবাইদা রহমান: ‘প্রতিটি শিশুই দেশের জন্য মূল্যবান’ • সিরাজগঞ্জে রাতে রেললাইনে আগুন • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল • বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারতের: রাশেদ খাঁন • ‘কাল ক্লাস-পরীক্ষা মুলতবি ঘোষণা করবেন’: নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে চবি প্রক্টরের কথোপকথনের অডিও ভাইরাল • সাভারে স্কুলের ফটকের সামনে ‘ব্যাগের ভেতরে হাতবোমা’ • ‘মুসিয়ালা হয়তো আর কখনোই সেরা ফর্মে ফিরতে পারবে না’ • নতুন দায়িত্বে কোচিংয়ে ফিরলেন রাউল
শিক্ষা সিরাজগঞ্জে কলেজ ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, ৪ ঘণ্টা অবরুদ্ধ অধ্যক্ষ

সিরাজগঞ্জে কলেজ ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, ৪ ঘণ্টা অবরুদ্ধ অধ্যক্ষ

ক্যাম্পাস ডেস্ক: সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানার টাঙানো এবং তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে তীব্র বিক্ষোভ মিছিল করেন। উদ্ভূত পরিস্থিতিতে কলেজটির অধ্যক্ষকে দীর্ঘ সময় ধরে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়।

সোমবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা চার ঘণ্টা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে রাখেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় তারা অধ্যক্ষের অপসারণের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে জেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় নেতারা দ্রুত কলেজ ক্যাম্পাসে ছুটে যান।

ছাত্রদল নেতাদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে অধ্যক্ষের সঙ্গে গোপন বোঝাপড়ার কারণেই এমন কর্মকাণ্ড চালানোর সাহস পেয়েছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, প্রশাসনের উদাসীনতার কারণেই ক্যাম্পাসে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে সব অভিযোগ অস্বীকার করে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহিদুল হাসান জানান যে পরীক্ষা চলাকালীন মূল ফটক বন্ধ থাকার সুযোগে অজ্ঞাত ব্যক্তিরা এই কাজ করেছে। তিনি আরও উল্লেখ করেন যে এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

খুঁজুন