রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
ধর্ম আরাফাতের অভিমুখে লাখো হজযাত্রী

আরাফাতের অভিমুখে লাখো হজযাত্রী

পালিত হচ্ছে পবিত্র হজ। মূল আনুষ্ঠানিকতা আরাফাতের ময়দানে অবস্থানের জন্য হজযাত্রীরা মিনার তাঁবু থেকে রওনা দিয়েছেন। শনিবার ফজরের নামাজের পর থেকেই ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে আরাফাতের অভিমুখে হজযাত্রীদের ঢল নামে।

কেউ পায়ে হেঁটে, কেউ বাসে করে আবার কেউ কেউ ট্রেনে যাচ্ছেন আরাফাতের ময়দানে। একসঙ্গে লাখ লাখ মানুষের যাত্রার ফলে প্রচণ্ড ভিড় লেগেছে আরাফাতের রাস্তায়। এছাড়া আগে থেকেই তীব্র গরমের পূর্বাভাস থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে হজযাত্রীদের।

মিনা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে আরাফাতের ময়দান অবস্থিত। আজ জোহরের নামাজের আগে সেখানে মসজিদে নামিরার মিম্বরে দাঁড়িয়ে আরবি ভাষায় হজের খুতবা পাঠ করা হবে। এবার খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ড. শেখ মাহের বিন হামাদ। হজের খুতবা বাংলাসহ প্রায় ৫০টি ভাষায় অনুবাদ করে শোনানোর প্রস্তুতি রয়েছে।

খুঁজুন