রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
ধর্ম আত্রাইয়ে নামাজ আদায়ে ২০৮মুসল্লি পেলেন বাইসাইকেল

আত্রাইয়ে নামাজ আদায়ে ২০৮মুসল্লি পেলেন বাইসাইকেল

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)  :

নওগাঁর আত্রাইয়ে একটানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নাজাম জামায়াতের সহিত আদায় করায় ২০৮জন মুসল্লিকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম ব্যাক্তিগত তহবিল থেকে উপহার হিসেবে মুসল্লিদের এসব বাইসাইকেল প্রদান করেন। 

সংশিষ্টরা জানান,অত্র ইউনিয়নের ৮টি ওয়ার্ড থেকে মোট ৩৫০জন মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিদ আদায় করার প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। এর মধ্যে ২০৮জন মুসল্লি একটানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিদ আদায় করে বিজয়ী হন। শুক্রবার সকালে ইউনিয়নের বিহারীপুর জামে মসজিদ প্রাঙ্গনে  বিজয়ীদের মাঝে ২০৮টি বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়া ৮টি ওয়ার্ডের ৮জন ইমামদের মাঝে কোরআন শরিফ ও হাদিস বই বিতরণ করা হয়। এসময় নওগাঁ জজ কোর্টের উকিল ভজাহাঙ্গীর আলম,তিনটি মসজিদের ইমাম আসাদুল ইসলাম,আক্তারুজ্জামান ও মাহফুজুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুঁজুন