রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি আওয়ামী লীগ মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে

আওয়ামী লীগ মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে

বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে।

তিনি আরও বলেন, বিএনপি আন্দোলন করছে ক্ষমতায় যাওয়ার জন্য না, দেশের ১৮ কোটি মানুষের ভোট ও গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়ার জন্য।

সরকার যদি ভালো কাজ করে থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে কেন ভয় পায়। বিকেলে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক ফতুল্লার ভূঁইগড় এলাকায় বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এক দফা দাবি আদায়ে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জন সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, এড. আব্দুল সালাম আজাদ ও সাবেক মেয়র খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেন,বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজ রহমান ভূইয়া দিপু সহ স্থানীয় নেতাকর্মীরা।

এর আগে দলটির নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, জাতীয় ও দলীয় পতাকায় সজ্জিত হয়ে মিছিল নিয়ে সমাবেশস্থলে অংশগ্রহন করেন।

খুঁজুন