সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বোন গ্রেফতার জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে আইএসিসিসিকে প্রয়োজনীয় সহযোগিতার অঙ্গীকার অ্যাটর্নি জেনারেলের নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস আইকাও'র নেত্রকোণায় ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক বারটানের প্রশিক্ষণ নিউইয়র্কে সোমবার মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা
রাজনীতি আওয়ামীপন্থী প্রোপাগান্ডামূলক বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অপপ্রচার শনাক্ত

আওয়ামীপন্থী প্রোপাগান্ডামূলক বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অপপ্রচার শনাক্ত

বাংলাফ্যাক্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পন্থী বিভিন্ন প্রোপাগান্ডামূলক অ্যাকাউন্ট ও ফেসবুক পেজ থেকে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ও অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, এআই দিয়ে তৈরি ছবি দিয়ে চলছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কথিত ‘ঢাকা লকডাউন’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ যুবলীগের মিছিল দাবি করে ছড়ানো ছবিগুলো এআই দিয়ে তৈরি বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, আওয়ামীপন্থী প্রোপাগান্ডামূলক অ্যাকাউন্ট ও পেজ থেকে কথিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দৃশ্য দাবি করে বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও ফেসবুকে ছড়ানো হচ্ছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। 

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

খুঁজুন