বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত খুলনায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন দিনুশার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে নাটকীয় ড্র শ্রীলংকার নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়াতে ‘কটনপোর্ট’ চালু আব্দুর রহমান শেখের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক ফিফার বিতর্কে নিজেদের অবস্থান জানাল সৌদি ফুটবল ফেডারেশন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ: এসপি নেত্রকোণা
দেশের খবর বাড়ছে শীত, তাপমাত্রার পারদ নেমে ১৪ ডিগ্রিতে

বাড়ছে শীত, তাপমাত্রার পারদ নেমে ১৪ ডিগ্রিতে

হিমালয়ের পাদদেশে হওয়ায় প্রতি বছরই শীত একটু আগে অনুভূত হয় পঞ্চগড়ে। এবারও ব্যতিক্রম নয়। নভেম্বরের শেষভাগে এসে জেলার বিভিন্ন এলাকায় শীতের অনুভূতি স্পষ্ট হয়ে উঠেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত এক সপ্তাহ ধরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করেছে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল দেশের সর্বনিম্ন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে বলেন, আজ সকাল ৬টায় ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা কমতে পারে। ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে।

খুঁজুন