বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বাগেরহাটে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবার পেল ত্রাণ সামগ্রী ঐক্য বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু মতবিরোধের মধ্যেই জি-২০ অর্থমন্ত্রীদের বৈঠক শেষ নেত্রকোণায় ‘ওয়ান ইন্সটিটিউশন ফোর ক্লাবস’ মডেলের নতুন ক্লাব কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৮, মামলা ৮৬ মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোট ভোটার ২৭৫৬৫৫ জন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, গ্রিডে ইউনিটপ্রতি ১০.৫০ টাকা
জাতীয় বাগেরহাটে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবার পেল ত্রাণ সামগ্রী

বাগেরহাটে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবার পেল ত্রাণ সামগ্রী

জেলার রামপালের গৌরম্ভার কৈগরদাশকাঠি এলাকার লিটুর চরে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ৯৫ পরিবার পেল সরকারি ত্রাণ সামগ্রী। লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করে কয়েকশ’ ঘরবাড়ি প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে চাল-ডাল-তেলসহ প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব ত্রাণ সহায়তার প্রদান করেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত এক সপ্তাহ পূর্বে মরা পশুর নদী সংলগ্ন বেড়িবাঁধ ভেঙ্গে লিটুর চরসহ আশপাশের এলাকার কয়েকশ’ মানুষ পানিবন্দি হয়ে পড়েন। অনেক বসতঘর ও ঘরের আঙ্গিনা পানিতে তলিয়ে যায়। পানিবন্দি পরিবারের রান্নাবান্নাসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। জরাজীর্ণ বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও স্থায়ী সংস্কার না হওয়ায় জোয়ারের পানিতে তা ভেঙ্গে মাছের ঘের ও আমনের বীজতলা তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

লিটুর চরে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ এবং কয়েকশ’ ঘরবাড়ি প্লাবিত হওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিক ত্রাণ সহায়তার উদ্যোগ নেয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জরাজীর্ণ বেড়িবাঁধটি দ্রুত সংস্কারের পাশাপাশি টেকসইভাবে পুনর্নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। 

আজ বুধবার থেকে বাঁধ সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

খুঁজুন