আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট-চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্ট জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মুখহীন গণতন্ত্র’ নামের একটি আওয়ামীপন্থী পেজ থেকে ‘দিন নাই রাত নাই আপনারা অবাধে রাস্তাঘাটে ঘুরবেন, এরপরে বিপদে পড়লে বলবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ এটা ঠিক না’ শিরোনামে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। সালাহউদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি। কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া এই মন্তব্য প্রচার করা হচ্ছে। ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এই দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ছড়ানো আলোচিত মন্তব্যটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
এ বিষয়ে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পিএস মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এটি ভুয়া’।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ-বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট-চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। বাংলাফ্যাক্ট জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মুখহীন গণতন্ত্র’ নামের একটি আওয়ামীপন্থী পেজ থেকে ‘দিন নাই রাত নাই আপনারা অবাধে রাস্তাঘাটে ঘুরবেন, এরপরে বিপদে পড়লে বলবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ এটা ঠিক না’ শিরোনামে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক
নয়। সালাহউদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি। কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া এই মন্তব্য প্রচার করা হচ্ছে। ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এই দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ছড়ানো আলোচিত মন্তব্যটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। এ বিষয়ে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পিএস মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি
জানান, ‘এটি ভুয়া’। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ-বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত